সর্বশেষ

সারাদেশ

বরিশালে কবরস্থানে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুইজনের মৃত্যু

বরিশাল প্রতিনিধি
বরিশাল প্রতিনিধি

সোমবার, ৮ সেপ্টেম্বর, ২০২৫ ২:৪৪ অপরাহ্ন

শেয়ার করুন:
বরিশালের বাকেরগঞ্জ উপজেলার রঘুনাথপুর এলাকায় কবরস্থানে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও দুইজন।

রোববার (৭ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার পাদ্রিশিবপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন ওই এলাকার আবুল হাওলাদারের ছেলে সরোয়ার হাওলাদার (২২) এবং চান্দু সিকদারের ছেলে ফিরোজ সিকদার (২০)। আহতদের বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বাকেরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ জানান, বার্ধক্যজনিত কারণে রঘুনাথপুর এলাকার আনিচ হাওলাদার (৭০) মৃত্যুবরণ করেন। বিকেলে আছরের নামাজের পর জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হচ্ছিল।

তিনি আরও জানান, মরদেহ কবরস্থানে নামানোর সময় ব্যবহৃত স্টিলের খাটিয়া পাশের একটি বৈদ্যুতিক তারের সংস্পর্শে আসে। এতে সঙ্গে থাকা চারজন বিদ্যুৎস্পৃষ্ট হন। স্থানীয়রা তাৎক্ষণিকভাবে তাদের উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক দুইজনকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

৩৬১ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন