সর্বশেষ

জাতীয়

ডিএমপি কার্যালয়ে হামলার দাবি ভিত্তিহীন: পুলিশ

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

শনিবার, ৩০ আগস্ট, ২০২৫ ১১:৩২ অপরাহ্ন

শেয়ার করুন:
ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনারের কার্যালয়ে গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের হামলার একটি ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে—যা সম্পূর্ণ মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত গুজব।

ভিডিওটি মোহাম্মদ শাহ আলম শিকদার নামে একটি ফেসবুক আইডি থেকে পোস্ট করা হয়, যেখানে দাবি করা হয় যে ডিএমপি কার্যালয়ে হামলা হয়েছে। তবে ডিএমপির পক্ষ থেকে এই দাবি সরাসরি নাকচ করা হয়েছে।

শনিবার (৩০ সেপ্টেম্বর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান গণমাধ্যমে এ তথ্য নিশ্চিত করে বলেন, “এ ধরনের কোনো হামলার ঘটনা ঘটেনি। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওটি মিথ্যা, ভিত্তিহীন এবং বিভ্রান্তিকর।”

তিনি আরও জানান, জনমনে বিভ্রান্তি ছড়ানোর জন্য এমন গুজব ছড়ানো হচ্ছে, যা আইনত দণ্ডনীয় অপরাধ। গুজব ছড়ানোর ঘটনায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ গ্রহণ করা হবে।

পুলিশ সাধারণ নাগরিকদের এ ধরনের বিভ্রান্তিকর তথ্য থেকে সতর্ক থাকার এবং যাচাই না করে কিছু না ছড়ানোর আহ্বান জানিয়েছে।

৩০৭ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
জাতীয় নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন