সর্বশেষ

সারাদেশ

তেঁতুলিয়ায় ব্যাংকে ডাকাতির চেষ্টা, যুবক আটক

পঞ্চগড় প্রতিনিধি
পঞ্চগড় প্রতিনিধি

বৃহস্পতিবার, ২৮ আগস্ট, ২০২৫ ৩:৫৪ অপরাহ্ন

শেয়ার করুন:
পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার ভজনপুর বাজারে রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক শাখায় ডাকাতির চেষ্টাকালে সহিদুল হক (২৮) নামে এক যুবককে আটক করেছে স্থানীয়রা। পরে তাকে পুলিশের হাতে সোপর্দ করা হয়।

ঘটনাটি ঘটে বুধবার (২৭ আগস্ট) রাতের দিকে ভজনপুর ইউনিয়নের ভজনপুর বাজারে অবস্থিত ব্যাংকটির ভেতরে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ব্যাংকের নাইটগার্ড রাতের খাবার খেতে নিচে নামলে কিছুক্ষণ পর তিনি ব্যাংকের ভেতরে আলো ও অস্বাভাবিক শব্দ লক্ষ্য করেন। এতে সন্দেহ হলে তিনি তাৎক্ষণিকভাবে ব্যাংক কর্তৃপক্ষ ও স্থানীয়দের খবর দেন। পরে স্থানীয়দের সহযোগিতায় ব্যাংকের ভেতরে প্রবেশ করে একজনকে হাতেনাতে আটক করা হয়। এ সময় তার সঙ্গে থাকা ব্যাগ থেকে ডাকাতির বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।

খবর পেয়ে তেঁতুলিয়া মডেল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ওই যুবককে হেফাজতে নেয়। আটক যুবকের নাম সহিদুল হক, তিনি ভজনপুর ইউনিয়নের সারাপিগছ এলাকার শুকরু মোহাম্মদের ছেলে।

ভজনপুর ইউনিয়ন পরিষদের সদস্য তবিবর রহমান জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ওই যুবক বিকেলেই ব্যাংকে লুকিয়ে পড়েছিল। রাতে ব্যাংক ফাঁকা হলে সে ডাকাতির চেষ্টা করে। গুরুত্বপূর্ণ বাজার এলাকায় অবস্থিত এই ব্যাংকে এমন ঘটনা অত্যন্ত উদ্বেগজনক হলেও স্থানীয়দের সচেতনতায় বড় ধরনের ক্ষতি এড়ানো সম্ভব হয়েছে।

তেঁতুলিয়া মডেল থানার উপপরিদর্শক (এসআই) আসাদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ব্যাংকে ডাকাতির চেষ্টার অভিযোগে একজনকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

 

৩৫৬ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন