সর্বশেষ

জাতীয়

ইসির ৭৫ কর্মকর্তাকে উচ্চতর বেতন গ্রেড প্রদান

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

বৃহস্পতিবার, ২৮ আগস্ট, ২০২৫ ৩:৩৮ অপরাহ্ন

শেয়ার করুন:
নির্বাচন কমিশনের (ইসি) অধীন জেলা ও উপজেলা পর্যায়ের ৭৫ জন কর্মকর্তাকে পঞ্চম বেতন গ্রেড প্রদান করা হয়েছে। একইসঙ্গে উপসচিব পর্যায়ের চারজন কর্মকর্তা পেয়েছেন চতুর্থ গ্রেড।

ইসির জনবল ব্যবস্থাপনা শাখার সহকারী সচিব মোহাম্মদ শহীদুর রহমান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনের মাধ্যমে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, "চাকরি (বেতন ও ভাতাদি) আদেশ, ২০১৫"-এর অনুচ্ছেদ ৭(২) অনুযায়ী এই বেতন গ্রেড কার্যকর হবে ২০২১ সাল থেকে। সংশ্লিষ্ট কর্মকর্তারা দীর্ঘদিন ধরে দায়িত্ব পালন করে এলেও পদোন্নতির সুযোগ না থাকায় তাদেরকে উচ্চতর গ্রেডে উন্নীত করা হয়েছে।

চতুর্থ গ্রেড পাওয়া চার কর্মকর্তা হলেন:

এনআইডি পরিচালক (অপারেশন্স) মো. সাইফুল ইসলাম
উপসচিব মো. খোরশেদ আলম
উপসচিব মো. হুমায়ুন কবীর
উপসচিব জিএম সাহাতাব উদ্দিন

 

তবে প্রজ্ঞাপনে স্পষ্ট করে বলা হয়েছে, এই বেতন গ্রেড প্রদানের আদেশটি জ্যেষ্ঠতার ভিত্তিতে নয় এবং এর ফলে কর্মকর্তারা পদোন্নতি বা পদায়নের দাবি করতে পারবেন না।

জানা গেছে, পঞ্চম গ্রেড পাওয়া ৭৫ জন কর্মকর্তার নিয়োগ হয়েছিল ২০০৫ সালে। দীর্ঘ সময় ধরে তারা পদোন্নতির অপেক্ষায় থাকলেও প্রয়োজনীয় পদ না থাকায় এই পদক্ষেপ নিয়েছে নির্বাচন কমিশন।

 

৯৮০ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
জাতীয় নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন