সর্বশেষ

জাতীয়

চলতি সপ্তাহেই জাতীয় নির্বাচনের চূড়ান্ত রোডম্যাপ প্রকাশ: ইসি সচিব

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

সোমবার, ১৮ আগস্ট, ২০২৫ ১০:৪৬ অপরাহ্ন

শেয়ার করুন:
জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতির অংশ হিসেবে চলতি সপ্তাহেই চূড়ান্ত রোডম্যাপ প্রকাশ করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের সিনিয়র সচিব মো. আখতার হামিদ।

সোমবার (১৮ আগস্ট) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে সাংবাদিকদের তিনি জানান, নির্বাচনী কর্মপরিকল্পনার খসড়া ইতোমধ্যে চূড়ান্ত করা হয়েছে।

তিনি বলেন, “রোডম্যাপ প্রকাশের পরপরই ৮২টি আসনের সীমানা পুনর্নির্ধারণ সংক্রান্ত শুনানি শুরু হবে, যা ২৪ আগস্ট থেকে চার দিনব্যাপী চলবে।”

ভোটকেন্দ্রসংক্রান্ত বিষয়ে তিনি জানান, বর্তমানে ভোটকেন্দ্রের সংখ্যা না বাড়ালেও প্রতিটি কেন্দ্রে তিন হাজার ভোটারের জন্য ব্যবস্থা থাকবে। আর একটি বুথে আগের ৫০০ জনের পরিবর্তে এখন থেকে ৬০০ ভোটার ভোট দিতে পারবেন।

রাজনৈতিক দলগুলো সম্পর্কে তদন্ত চলছে উল্লেখ করে সচিব বলেন, “২২টি দলের কার্যক্রম সম্পর্কে মাঠপর্যায়ে চিঠি পাঠানো হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি এখনো নিয়ন্ত্রণে রয়েছে—এ নিয়ে আতঙ্কের কোনো কারণ নেই।”

৩৭০ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
জাতীয় নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন