দ্রুত ‘ইলেকশন অ্যাপ’ চালুর নির্দেশ প্রধান উপদেষ্টার
রবিবার, ১০ আগস্ট, ২০২৫ ৭:৪০ অপরাহ্ন
শেয়ার করুন:
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি হিসেবে দ্রুত ‘ইলেকশন অ্যাপ’ চালু করার নির্দেশ দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
তিনি এই অ্যাপটি যেন ভোটারদের জন্য সহজে ব্যবহারযোগ্য হয়, সেবিষয়েও সংশ্লিষ্ট কর্মকর্তাদের গুরুত্ব সহকারে নির্দেশ দিয়েছেন।
গত শনিবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এক উচ্চপর্যায়ের বৈঠকে এই নির্দেশনা প্রদান করা হয়, যা প্রধান উপদেষ্টার উপ-প্রেসসচিব আবুল কালাম আজাদ মজুমদার আজ রবিবার জানান।
বৈঠকে প্রধান উপদেষ্টার টেলিযোগাযোগ ও আইসিটি বিষয়ক বিশেষ সহকারী ফায়েজ তাইয়্যেব আহমেদ আসন্ন নির্বাচনের জন্য ‘ইলেকশন অ্যাপ’ চালুর পরিকল্পনা উপস্থাপন করেন।
এই অ্যাপে নির্বাচনের প্রার্থীদের বিস্তারিত তথ্য, ভোটকেন্দ্র সম্পর্কিত সর্বশেষ আপডেট এবং অভিযোগ দায়েরের জন্য ইন্টারেকটিভ ফিচারসহ সকল প্রয়োজনীয় তথ্য থাকবে। ফায়েজ তাইয়্যেবের বক্তব্য শুনার পর প্রধান উপদেষ্টা দ্রুত এই নির্বাচন কেন্দ্রিক অ্যাপ উদ্বোধনের নির্দেশ দেন।
৩৯৪ বার পড়া হয়েছে