সর্বশেষ

সারাদেশ

জামায়াত নেতার বিরুদ্ধে সরকারি জমি দখল ও গাছ কাটার অভিযোগ

এইচ এম ইমরান, ঝিনাইদহ
এইচ এম ইমরান, ঝিনাইদহ

রবিবার, ১০ আগস্ট, ২০২৫ ৭:০৮ অপরাহ্ন

শেয়ার করুন:
ঝিনাইদহের কালিগঞ্জ উপজেলায় স্থানীয় জামায়াত নেতা সিরাজুল ইসলাম ও তার সহযোগীদের বিরুদ্ধে সরকারি ভিপি জমি দখল এবং গাছ কাটা নিয়ে অভিযোগ উঠেছে।

অভিযোগকারীর পক্ষ থেকে গত ১ জুলাই কালিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার এবং থানায় লিখিতভাবে এ অভিযোগ দাখিল করা হয়েছে।

নিয়ামতপুর ইউনিয়নের নগর চাপরাইল গ্রামের মৃত আব্দুর রহমানের ছেলে সিরাজুল ইসলাম ও তার ভাই রেজাউল ইসলাম এই মামলার মূল অভিযুক্ত। অভিযোগ অনুযায়ী, চাপরাইল মৌজার ২৫২ দাগের ১৭ শতক জমির মধ্যে রেজাউল ও সিরাজুল ১০ শতক জমি বিক্রয় করেছে। বাকি ৭ শতক সরকারি খাসজমি ইটের প্রাচীর ঘেরা এবং গাছ লাগানো অবস্থায় মতিয়ার রহমান দীর্ঘদিন ধরে দখল করে রেখেছিলেন।

তবে চলতি বছরের মার্চের শেষ দিকে সিরাজুল ইসলাম স্থানীয় প্রভাবশালীদের সহায়তায় ওই জমিতে প্রবেশ করে ১১টি মেহগনি ও আম গাছ কেটে ফেলেন, যার মূল্য প্রায় ৪ লাখ ৫০ হাজার টাকা। পরে জুলাই মাসে আবারও জোরপূর্বক প্রাচীর ভেঙে ওই জমি দখল করে এবং রাতে গাছ রোপণ করেন বলে অভিযোগ পাওয়া গেছে।

অভিযোগ অস্বীকার করে সিরাজুল ইসলাম বলেন, “আমি মতিয়ার রহমানের মায়ের কাছ থেকে ১০ শতক জমি ক্রয় করেছি। তবে ভিপি জমি ও গাছ লাগানোর বিষয়ে আমার কোন দখল নেই।” গাছ কাটার বিষয়ে তার পক্ষ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি।

নিয়ামতপুর ইউনিয়নের উপ-সহকারী কর্মকর্তা খোকন বিশ্বাস জানান, তিনি এ ব্যাপারে অবগত নন। অভিযোগ পেলে তদন্তপূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

কালিগঞ্জ উপজেলা সহকারি কমিশনার (ভূমি) শাহিন আলম বলেন, “আমার কাছে এই বিষয়টি নতুন। যদি এর সত্যতা পাওয়া যায়, আইনগত পদক্ষেপ নেওয়া হবে।”

৬২৫ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন