সর্বশেষ

সারাদেশ

সাতক্ষীরায় বিএনপির দলীয় কার্যালয়ে হামলা: দুই নেতা সাময়িক বহিষ্কার

স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা
স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা

রবিবার, ২৯ জুন, ২০২৫ ৮:১৮ অপরাহ্ন

শেয়ার করুন:
সাতক্ষীরায় বিএনপির দলীয় কার্যালয়ে হামলা, ভাঙচুর, নথিপত্র লুটপাট এবং দায়িত্বপ্রাপ্ত নেতাদের লাঞ্ছনার ঘটনায় দল থেকে দুই নেতাকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে।

বহিষ্কৃতরা হলেন সাতক্ষীরা পৌর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ও ৩ নম্বর ওয়ার্ড সার্চ কমিটির সদস্য মো. মনিরুজ্জামান মনি এবং পৌর বিএনপির সাবেক সদস্য মাসুম বিল্লাহ।

রোববার (২৯ জুন) সাতক্ষীরা জেলা বিএনপির আহ্বায়ক রহমাতুল্লাহ পলাশ বিষয়টি নিশ্চিত করেন। এর আগে শনিবার দলটির সদস্য সচিব আবু জাহিদ ডাবলু স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বহিষ্কারের তথ্য জানানো হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৮ জুন পৌরসভার ৩ নম্বর ওয়ার্ড বিএনপির কার্যালয়ে সার্চ কমিটির যাচাই-বাছাই কার্যক্রম চলাকালে মনিরুজ্জামান মনির নেতৃত্বে একটি দল হামলা চালায়। তারা কার্যালয়ের আসবাবপত্র ভাঙচুর করে এবং মনোনয়ন ফরম লুট করে নিয়ে যায়।

এছাড়া, ওই ঘটনায় সাতক্ষীরা জেলা বিএনপির সদস্য ও সাংগঠনিক টিমের দায়িত্বপ্রাপ্ত শেখ এবাদুল ইসলামসহ সার্চ কমিটির অন্য সদস্যদের শারীরিকভাবে লাঞ্ছিত করার অভিযোগও করা হয়েছে।

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে দলটির জেলা আহ্বায়ক রহমাতুল্লাহ পলাশের নির্দেশে মনিরুজ্জামান মনি ও মাসুম বিল্লাহকে সাময়িকভাবে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

৩৩০ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন