সর্বশেষ

সারাদেশ

অনলাইন প্রতারণা: গাজীপুরে চীনা নাগরিকসহ পাঁচজন গ্রেফতার

গাজীপুর প্রতিনিধি
গাজীপুর প্রতিনিধি

বুধবার, ২৫ জুন, ২০২৫ ১২:০৭ পূর্বাহ্ন

শেয়ার করুন:
সামাজিক যোগাযোগমাধ্যমে ঘরে বসে আয় করার লোভ দেখিয়ে অর্থ আত্মসাতের অভিযোগে চীনের একজন নাগরিকসহ পাঁচ প্রতারককে গ্রেফতার করেছে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি)।

মঙ্গলবার (২৪ জুন) বিকেলে গাজীপুর মহানগর পুলিশ কমিশনারের কার্যালয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান জিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তারা।

গ্রেফতারকৃতরা হলেন চীনা নাগরিক মা ফিউবিন এবং বাংলাদেশি নাগরিক মো. আসাদুজ্জামান, মাসুম বিল্লাহ, আব্দুস সাত্তার ও মো. মিজানুর রহমান।

জিএমপি সূত্রে জানা যায়, মঙ্গলবার ভোরে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে তাদের আটক করা হয়। এ সময় প্রতারণায় ব্যবহৃত পাঁচটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।

জিজ্ঞাসাবাদে অভিযুক্তরা স্বীকার করেছে, চীনা নাগরিক মা ফিউবিন তার বাংলাদেশি সহযোগীদের ব্যাংক হিসাব ও মোবাইল অর্থ লেনদেন অ্যাপ (বিকাশ, নগদ) ব্যবহার করে বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নিতেন। আত্মসাৎ করা টাকাগুলো বিভিন্ন অ্যাকাউন্টের মাধ্যমে নিজেদের দখলে নেওয়া হতো।

ঘটনার সঙ্গে সংশ্লিষ্টতা পাওয়ায় জিএমপি সদর থানায় তাদের বিরুদ্ধে একটি নিয়মিত মামলা রুজু হয়েছে।

প্রেস ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার এসএম শফিকুল ইসলাম, ডিসি (উত্তর) রেজাউর রহমান, ডিসি (দক্ষিণ) অশোক কুমার পাল এবং সহকারী কমিশনার (ডিবি) আমির হোসেন প্রমুখ।

৩৫৪ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন