সর্বশেষ

জাতীয়

দেশের ১৭ অঞ্চলে ঝড়-বৃষ্টির সম্ভাবনা, ১ নম্বর সতর্ক সংকেত

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

বুধবার, ১৮ জুন, ২০২৫ ৩:৫৩ অপরাহ্ন

শেয়ার করুন:
আজ (বুধবার) দুপুর ১টা পর্যন্ত দেশের অন্তত ১৭টি অঞ্চলে ঝড়ো হাওয়া ও বজ্রসহ বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর (পুনঃ) ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

বুধবার ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়, দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা অথবা ঝড়ো হাওয়ার সঙ্গে অস্থায়ীভাবে বৃষ্টি কিংবা বজ্রসহ বৃষ্টির আশঙ্কা রয়েছে।

আবহাওয়া অধিদপ্তর বলছে, রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, কুষ্টিয়া, যশোর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলের উপর দিয়ে এই ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।

এ কারণে সংশ্লিষ্ট অঞ্চলের নদীবন্দরসমূহকে ১ নম্বর পুনঃ সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

এদিকে, আজ রাজধানী ঢাকা সহ দেশের বেশিরভাগ জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর আগে মঙ্গলবার দেশের সর্বোচ্চ ১১৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে চট্টগ্রামের সীতাকুণ্ডে।

৩৬৯ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
জাতীয় নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০