সর্বশেষ

জাতীয়

মাঠপর্যায়ের পুলিশের ভারি অস্ত্র নয়, বিশেষায়িত ইউনিটে থাকবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

শনিবার, ১৪ জুন, ২০২৫ ৬:৪৯ অপরাহ্ন

শেয়ার করুন:
রাজধানীতে আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) সদর দপ্তর পরিদর্শন শেষে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী জানিয়েছেন, মাঠপর্যায়ের পুলিশের হাতে রাইফেলের মতো অস্ত্র থাকলেও ভারি মারণাস্ত্র থাকবে না। তবে এ ধরনের অস্ত্র থাকবে শুধুমাত্র বিশেষায়িত ইউনিটের কাছে।

শনিবার (১৪ জুন) সকাল ১১টায় রাজধানীর এপিবিএন সদর দপ্তর পরিদর্শন করেন তিনি। এরপর র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-১ কার্যালয়ে যাওয়ার আগে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সক্ষমতা বাড়াতে কাজ করছে সরকার। বিশেষ করে এপিবিএন, থানা পুলিশসহ সব ইউনিটে আধুনিকায়ন ও উন্নয়ন চলছে।

তিনি আরও বলেন, “গত ১১ মাসে অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে সারাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির উল্লেখযোগ্য উন্নয়ন হয়েছে। দু-একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া এবারের ঈদুল আজহা শান্তিপূর্ণভাবে উদযাপন করেছেন দেশের মানুষ।”

৪৩৫ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
জাতীয় নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন