সর্বশেষ

জাতীয়

১২ ঘণ্টারও কম সময়ে ঢাকায় কোরবানির বর্জ্য অপসারণ: আসিফ মাহমুদ

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

রবিবার, ৮ জুন, ২০২৫ ৩:৫৯ অপরাহ্ন

শেয়ার করুন:
কোরবানির ঈদে রাজধানী ঢাকায় কোরবানির বর্জ্য মাত্র ১২ ঘণ্টারও কম সময়ে অপসারণ করা হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর স্থানীয় সরকারবিষয়ক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

শনিবার (৭ জুন) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এই তথ্য জানান।

পোস্টে তিনি বলেন, “পরিচ্ছন্ন শহর শুধু একটি লক্ষ্য নয়, বরং এটি প্রতিদিনের দায়িত্ব।” তিনি জানান, ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের সমন্বিত ও দ্রুত পদক্ষেপের ফলেই এই কার্যক্রম সফলভাবে সম্পন্ন হয়েছে।

আসিফ মাহমুদ বলেন, “১২ ঘণ্টারও কম সময়ে পরিচ্ছন্ন ঢাকা—এটা শুধু দক্ষতা নয়, জনকল্যাণে নিবেদিত স্থানীয় সরকারের দায়িত্বশীলতার প্রকৃত উদাহরণ।” তিনি আরও উল্লেখ করেন, নগরবাসীর সচেতনতা এবং পরিচ্ছন্নতা কর্মীদের নিরলস পরিশ্রম এই সফলতার প্রধান ভিত্তি।

পরিচ্ছন্নতা কর্মীদের ‘নীরব নায়ক’ আখ্যা দিয়ে তিনি বলেন, “তারা প্রচারে নেই, কিন্তু তাদের কাজই শহরের মুখ। ঈদের আসল বীরদের প্রতি জানাই গভীর শ্রদ্ধা ও ভালোবাসা।”

এদিন দুপুরে রাজধানীর কলাবাগানে কোরবানির বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রম উদ্বোধন করেন তিনি। তখনই তিনি আশ্বাস দেন, রাতের মধ্যেই বর্জ্য অপসারণ সম্পন্ন হবে। তার ভাষায়, “বর্জ্যের কারণে যেন ঈদের আনন্দে কোনো ব্যাঘাত না ঘটে, সেজন্য ১২ ঘণ্টার মধ্যেই পরিচ্ছন্নতার কাজ শেষ করা হবে।”

৪৪৯ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
জাতীয় নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন