সর্বশেষ

আইন-আদালত

সুপ্রিম কোর্টের আপিল বিভাগের তৃতীয় তলায় আগুন

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

মঙ্গলবার, ৩ জুন, ২০২৫ ৯:০৭ অপরাহ্ন

শেয়ার করুন:
সুপ্রিম কোর্টের আপিল বিভাগের তৃতীয় তলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবার সকাল সোয়া এগারোটার দিকে, আপিল বিভাগের তৃতীয় তলার ছাদের স্টোররুমে শর্ট সার্কিটের কারণে এ অগ্নিকাণ্ডের সূচনা হয়।

অগ্নিকাণ্ডে স্টোররুমে সংরক্ষিত কাগজপত্রসহ স্টেশনারি সামগ্রী জ্বলেপোড়ে গেছে। সুপ্রিম কোর্টের গণসংযোগ কর্মকর্তা মো. শফিকুল ইসলাম জানিয়েছেন, আগুন লাগার মাত্র ১৫ থেকে ২০ মিনিটের মধ্যেই স্টাফদের দ্রুত পদক্ষেপে ফায়ার এক্সটিংগুইশার ব্যবহার করে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। এ সময় ফায়ার সার্ভিসের কর্মীরাও ঘটনাস্থলে উপস্থিত হন। পরে তাঁরা কাজের মাধ্যমে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রিত করে।

শফিকুল ইসলাম আরও জানান, অগ্নিকাণ্ডে স্টোররুমে থাকা কাগজপত্র, স্টেশনারি সামগ্রী এবং কিছু প্লাস্টিকজাত পণ্য পুড়ে গেছে। তবে বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি বলে তিনি উল্লেখ করেন।

তিনি বলেন, স্টোররুমে মামলার নথিপত্র বা কোনো দাপ্তরিক গুরুত্বপূর্ণ কাগজপত্র ছিল না। এখানে অফিসের ব্যবহারের সামগ্রী সংরক্ষিত থাকতো।

৬০৬ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
আইন-আদালত নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন