সর্বশেষ

জাতীয়

রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, মন্ত্রী পদবির আগে ‘মহামান্য’ ও ‘মাননীয়’ ব্যবহার নিষেধ

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২৬ ৯:৫৪ অপরাহ্ন

শেয়ার করুন:
রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রীদের পদবির আগে দাপ্তরিক যোগাযোগ ও সরকারি নথিপত্রে ‘মহামান্য’, ‘মাননীয়’ বা এ ধরনের কোনো সম্মানসূচক শব্দ ব্যবহার না করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এ সিদ্ধান্ত অবিলম্বে কার্যকর করতে মন্ত্রণালয় ও বিভাগগুলোকে নির্দেশ দিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ।

সরকারি কাজে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রীদের পদবির আগে প্রচলিত সম্মানসূচক শব্দ ব্যবহারের ক্ষেত্রে পরিবর্তন আনা হয়েছে। এখন থেকে তাঁদের পদবির আগে ‘মহামান্য’ বা ‘মাননীয়’ লেখা যাবে না।

আজ বুধবার এ বিষয়ে একটি পরিপত্র জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। পরিপত্রে সরকারি কাজ ও দাপ্তরিক নথিপত্রে এসব পদবির আগে কোনো সম্মানসূচক শব্দ ব্যবহার না করার সিদ্ধান্তের কথা জানানো হয়।

নির্দেশনায় বলা হয়েছে, সরকারের সব মন্ত্রণালয়, বিভাগ এবং তাদের অধীন দপ্তরগুলোকে এ সিদ্ধান্ত অবিলম্বে বাস্তবায়ন করতে হবে।

বুধবার থেকেই এ নির্দেশ কার্যকর করার কথা জানিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ।

১২৬ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
জাতীয় নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন