সর্বশেষ

সারাদেশ

মহিপুরে মাদ্রাসাছাত্রীকে ধর্ষণ চেষ্টা: জামিনে ফিরে ভুক্তভোগীকে হুমকি

এ এম মিজানুর রহমান বুলেট, কলাপাড়া (পটুয়াখালী)
এ এম মিজানুর রহমান বুলেট, কলাপাড়া (পটুয়াখালী)

বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬ ১:১৭ পূর্বাহ্ন

শেয়ার করুন:
পটুয়াখালীর মহিপুরে এক মাদ্রাসাছাত্রীকে ধর্ষণ চেষ্টার মামলায় জামিন পেয়ে ভুক্তভোগী পরিবারকে হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে আসামির বিরুদ্ধে। অভিযুক্তের অব্যাহত হুমকিতে চরম নিরাপত্তাহীনতায় ভুগছে দরিদ্র পরিবারটি। এ ঘটনায় প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগীর স্বজনরা।

লতাচাপলী ইউনিয়নের পূর্ব নতুনপাড়া গ্রামে গত ৭ জুলাই এই ঘটনা ঘটে। ঘটনার দিন ১১ বছর বয়সী ওই মাদ্রাসাছাত্রীকে বাড়িতে একা পেয়ে প্রতিবেশী নুর মোহাম্মদ হাওলাদার ধর্ষণের চেষ্টা চালায় বলে অভিযোগ ওঠে। পরবর্তীতে ভুক্তভোগী শিশুর মা বাদী হয়ে মহিপুর থানায় একটি মামলা দায়ের করেন।

মামলা দায়েরের পর পুলিশ তাৎক্ষণিকভাবে অভিযান চালিয়ে অভিযুক্ত নুর মোহাম্মদকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠায়। তবে সম্প্রতি আদালত থেকে জামিনে মুক্তি পেয়েই তিনি ভুক্তভোগী পরিবারের ওপর চড়াও হন বলে অভিযোগ উঠেছে।

শিশুর নানি ও মায়ের অভিযোগ, জামিনে বের হওয়ার পর থেকেই নুর মোহাম্মদ ও তার লোকজন মামলা তুলে নেওয়ার জন্য তাদের নানাভাবে ভয়ভীতি দেখাচ্ছেন। এমনকি মামলা প্রত্যাহার না করলে বড় ধরনের ক্ষতির হুমকি দেওয়া হচ্ছে। এতে অসহায় পরিবারটি চরম মানসিক ও সামাজিক হেনস্তার শিকার হচ্ছে।

নিরাপত্তার স্বার্থে স্থানীয় প্রশাসনের কঠোর হস্তক্ষেপ দাবি করে ভুক্তভোগী পরিবারটি দ্রুত ন্যায়বিচারের প্রত্যাশা করছে। এ বিষয়ে মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামীম হাওলাদার জানান, হুমকির ব্যাপারে লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে দ্রুত প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

৩৭৯ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০