সর্বশেষ

সারাদেশ

মুন্সীগঞ্জে ডিবির অভিযানে ৬০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার

নুরুন্নবী মুন্না, মুন্সীগঞ্জ
নুরুন্নবী মুন্না, মুন্সীগঞ্জ

বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২৬ ১১:৫৬ অপরাহ্ন

শেয়ার করুন:
মুন্সীগঞ্জের নয়াগাঁও বিল্লাপাড়া এলাকায় জেলা গোয়েন্দা শাখার (ডিবি) এক সফল অভিযানে ৬০০ পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এই অভিযানে রাজন মোল্লা নামের ওই কারবারিকে হাতেনাতে আটক করে পুলিশ। জেলায় মাদক ও অপরাধ দমনে পুলিশের এমন কঠোর অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, মুন্সীগঞ্জ জেলা পুলিশ সুপারের নির্দেশনায় এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং মাদক নির্মূলে বিশেষ অভিযান পরিচালনা করছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)। এরই ধারাবাহিকতায় গভীর রাতে মুন্সীগঞ্জ থানাধীন নয়াগাঁও বিল্লাপাড়া এলাকার সোহাগের বাড়ির সামনে ডিবি পুলিশের একটি চৌকস দল অবস্থান নেয়।

অভিযান পরিচালনাকারী ডিবি কর্মকর্তা এসআই রাশেদ মুন্সী জানান, গোপন সংবাদের ভিত্তিতে মাদক কেনাবেচার খবর পেয়ে তারা সেখানে হানা দেন। এ সময় সন্দেহভাজন হিসেবে ভাসমান মাদক বিক্রেতা রাজন মোল্লাকে (৩৮) আটক করা হয়। পরে তার দেহ তল্লাশি করে ৬০০ পিস নিষিদ্ধ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। আটককৃত রাজন ওই এলাকার একটি বাড়ির ভাড়াটিয়া হিসেবে বসবাস করছিলেন।

জেলা গোয়েন্দা শাখা জানিয়েছে, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। মুন্সীগঞ্জকে মাদকমুক্ত করতে এবং চুরি, ছিনতাই ও ডাকাতির মতো অপরাধ রুখতে জেলা পুলিশের এমন সাঁড়াশি অভিযান আগামীতেও আরও জোরালোভাবে চালানো হবে বলে প্রশাসনের পক্ষ থেকে স্পষ্ট জানানো হয়েছে।

১১৯ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন