সর্বশেষ

সারাদেশ

ক্ষুদ্র নৃগোষ্ঠীর শিক্ষায় বান্দরবান জেলা পরিষদের সঙ্গে ইউনেসকোর মতবিনিময়

মো.আরিফ, বান্দরবান 
মো.আরিফ, বান্দরবান 

বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২৬ ১১:৫২ অপরাহ্ন

শেয়ার করুন:
পার্বত্য অঞ্চলের পাঁচটি ক্ষুদ্র নৃগোষ্ঠীর মাতৃভাষাভিত্তিক শিক্ষা কার্যক্রমকে এগিয়ে নিতে বান্দরবান পার্বত্য জেলা পরিষদের সঙ্গে এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা করেছে ইউনেস্কো। সংস্থাটি এ কার্যক্রমে শিক্ষক প্রশিক্ষণ ও মডিউল তৈরিসহ বিভিন্ন ক্ষেত্রে কারিগরি সহযোগিতা দেওয়ার আগ্রহ প্রকাশ করেছে।

বুধবার বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যানের দপ্তরে এই দ্বিপক্ষীয় মতবিনিময় সভাটি অনুষ্ঠিত হয়। এতে পরিষদের চেয়ারম্যান মাম্যাচিংয়ের সঙ্গে বাংলাদেশে ইউনেস্কোর প্রতিনিধি ও সংস্থাটির প্রধান কার্যালয়ের প্রধান ড. সুজান ভাইজ বিস্তারিত আলোচনা করেন।

সভায় ড. সুজান ভাইজ জানান, ক্ষুদ্র নৃগোষ্ঠীর মাতৃভাষাভিত্তিক শিক্ষা কার্যক্রমে সহায়তার উদ্দেশ্যে ইউনেস্কো ‘মাতৃভাষাভিত্তিক শিক্ষা চ্যালেঞ্জ’ নামক একটি বিশেষ প্রকল্প বাস্তবায়নের উদ্যোগ নিয়েছে। জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) প্রণীত এই শিক্ষা কার্যক্রমে শিক্ষকদের বিশেষ প্রশিক্ষণ ও মডিউল তৈরিতে প্রয়োজনীয় সহায়তা দেবে সংস্থাটি।

বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান মাম্যাচিং ইউনেস্কোর এই উদ্যোগকে সাধুবাদ জানিয়ে বলেন, প্রতিটি জাতিগোষ্ঠীর জন্য নিজস্ব মাতৃভাষা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আন্তর্জাতিক এই সংস্থার এমন সহযোগিতা পার্বত্য এলাকায় ক্ষুদ্র নৃগোষ্ঠীর ভাষা চর্চা ও সংরক্ষণে অত্যন্ত সুদূরপ্রসারী ভূমিকা রাখবে।

মতবিনিময় সভায় অন্যান্যদের মধ্যে জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নজরুল ইসলাম, পরিষদ সদস্য লুসাইমং, চনুমং, মোহাম্মদ জসিম উদ্দিনসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

১২২ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন