সর্বশেষ

সারাদেশ

ধামরাইয়ে ‘মতিপাল’ মিষ্টির দোকানসহ ৪ প্রতিষ্ঠানকে বড় জরিমানা

রাসেল হোসেন, ধামরাই
রাসেল হোসেন, ধামরাই

বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২৬ ১১:৫২ অপরাহ্ন

শেয়ার করুন:
ঢাকার ধামরাইয়ে অস্বাস্থ্যকর পরিবেশ ও বিভিন্ন অনিয়মের অভিযোগে ঐতিহ্যবাহী মতিপাল মিষ্টির দোকানসহ ৪টি প্রতিষ্ঠানকে ৮৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার বিকেলে ধামরাই পৌর শহরের বাজার এলাকায় এই অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ আল মামুন। জনস্বার্থে প্রশাসনের এই বিশেষ অভিযান নিয়মিত অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, ধামরাই পৌর শহরের বাজার এলাকায় বুধবার বিকেলে এক ঝটিকা অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। এ সময় মিষ্টি তৈরিতে অস্বাস্থ্যকর পরিবেশ, লাইসেন্স না থাকা এবং মূল্য তালিকা প্রদর্শন না করার মতো নানা অনিয়ম হাতেনাতে ধরা পড়ে।

অভিযানে ধামরাইয়ের বিখ্যাত ‘মতিপাল মিষ্টির দোকান’কে সর্বোচ্চ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া অপর একটি মিষ্টির দোকান ‘শিবচরণ’কে ১৫ হাজার টাকা, দুটি মুদি দোকানকে ১০ হাজার টাকা এবং দুটি ফলের দোকানকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। সর্বমোট ৪টি প্রতিষ্ঠানকে ৮৫ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়।

অভিযান শেষে ধামরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ আল মামুন গণমাধ্যমকে জানান, বাজারে স্বাস্থ্যকর পরিবেশ ও পণ্যের ন্যায্যমূল্য নিশ্চিত করতে এই ধরনের ভ্রাম্যমাণ আদালতের অভিযান অত্যন্ত জরুরি। সাধারণ মানুষের স্বাস্থ্যঝুঁকি এড়াতে এবং বাজার পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নিয়মিত এই তদারকি কার্যক্রম অব্যাহত থাকবে।

১২৪ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন