সর্বশেষ

আইন-আদালত

ছবি ছাড়া এনআইডি তৈরির সুযোগ নেই: হাইকোর্ট

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২৬ ১১:২৮ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি ছাড়া জাতীয় পরিচয়পত্র (এনআইডি) তৈরির সুযোগ নেই বলে রায় দিয়েছেন হাইকোর্ট। এ বিষয়ে আগে জারি করা রুল খারিজ করে বুধবার এ রায় দেন বিচারপতি মো. ইকবাল কবির ও বিচারপতি এস এম সাইফুল ইসলামের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ।

ছবি ছাড়া বিকল্প পদ্ধতিতে জাতীয় পরিচয়পত্র দেওয়ার নির্দেশনা চেয়ে করা রিটের পরিপ্রেক্ষিতে জারি করা রুল খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। ফলে ছবি ছাড়া এনআইডি তৈরির সুযোগ থাকছে না।

আদালতে রিট আবেদনকারীর পক্ষে ছিলেন আইনজীবী শেখ ওমর শরীফ ও ইলিয়াছ আলী মন্ডল। নির্বাচন কমিশনের পক্ষে ছিলেন আইনজীবী কামাল হোসেন মিয়াজী। রায় ঘোষণার পর তিনি সাংবাদিকদের জানান, আদালত আগে জারি করা রুল খারিজ করে দিয়েছেন।

রিটের নথি অনুযায়ী, ইসলামী শরিয়াহ অনুযায়ী পর্দা পালনের কারণে ছবি তোলেন না—এমন নারীদের জন্য বিকল্প পদ্ধতিতে জাতীয় পরিচয়পত্র দেওয়ার দাবি জানিয়ে ২০২২ সালে রিটটি করা হয়। রাজধানীর শাহজাহানপুরের শান্তিবাগের বাসিন্দা সুমাইয়া আহমাদ মুনা এ রিট আবেদন করেন। তাঁর পক্ষে এ বিষয়ে প্রতিনিধিত্ব করেন তাঁর স্বামী মুহম্মদ আরিফুর রহমান।

এর আগে ২০২২ সালের ১০ ফেব্রুয়ারি জাতীয় পরিচয়পত্রের জন্য ছবি ছাড়া বিকল্প ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানিয়ে নির্বাচন কমিশনে আবেদন করেছিলেন সুমাইয়া। আবেদনে তিনি নিজেকে প্রাপ্তবয়স্ক ও পর্দানশীন মুসলিম নারী হিসেবে উল্লেখ করেন। ধর্মীয় বিশ্বাসের কারণে ছবি না তোলায় তাঁর জাতীয় পরিচয়পত্র হয়নি বলেও আবেদনে জানানো হয়।

জাতীয় পরিচয়পত্র না থাকায় বিভিন্ন নাগরিক সুবিধা থেকে বঞ্চিত হওয়ার কথা উল্লেখ করে ছবি ছাড়াই বিকল্প কোনো পদ্ধতিতে এনআইডি দেওয়ার ব্যবস্থা নিতে নির্বাচন কমিশনের কাছে আবেদন করেছিলেন তিনি।

তবে ওই আবেদনের বিষয়ে কোনো সিদ্ধান্ত না পাওয়ায় পরে হাইকোর্টে রিট করেন সুমাইয়া। রিটের প্রাথমিক শুনানি শেষে ২০২২ সালের ৬ মার্চ হাইকোর্ট রুল জারি করেন।

রুলে ছবি ছাড়া বিকল্প পরিচয় বা বায়োমেট্রিক বৈশিষ্ট্য ব্যবহার করে জাতীয় পরিচয়পত্র তৈরির প্রয়োজনীয় পদক্ষেপ নিতে কেন নির্দেশ দেওয়া হবে না, তা জানতে চাওয়া হয়েছিল। দীর্ঘ শুনানি শেষে বুধবার সেই রুল খারিজ করে দেন হাইকোর্ট।

১১৯ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
আইন-আদালত নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন