সর্বশেষ

অর্থনীতি

জাতীয় বাজেট উপস্থাপন আজ : ৭ লাখ ৯০ হাজার কোটি টাকার প্রস্তাব 

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

সোমবার, ২ জুন, ২০২৫ ৩:২৩ অপরাহ্ন

শেয়ার করুন:
আজ সোমবার বিকেল ৩টায় ২০২৫-২৬ অর্থবছরের প্রস্তাবিত বাজেট জাতির সামনে উপস্থাপন করবেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।

বাংলাদেশ টেলিভিশনে সরাসরি সম্প্রচারিত এ বাজেট বক্তব্যটি একই সময়ে সব বেসরকারি টেলিভিশন চ্যানেল ও বেতারে প্রচারের অনুরোধ জানানো হয়েছে সরকারি তথ্য বিবরণীতে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, এবার প্রস্তাবিত বাজেটের আকার হতে পারে ৭ লাখ ৯০ হাজার কোটি টাকা। রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হতে পারে ৫ লাখ ৬৪ হাজার কোটি টাকা, যার মধ্যে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) মাধ্যমে ৪ লাখ ৯৯ হাজার কোটি টাকা আদায়ের পরিকল্পনা রয়েছে। এনবিআরের বাইরে থেকে রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ধরা হতে পারে ১৯ হাজার কোটি টাকা এবং করবহির্ভূত রাজস্ব আদায় হতে পারে ৪৬ হাজার কোটি টাকা।

প্রস্তাবিত বাজেটে অনুন্নয়ন ব্যয়ের পরিমাণ হতে পারে ৪ লাখ ৮৬ হাজার ৯০০ কোটি টাকা এবং বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) আকার ধরা হয়েছে ২ লাখ ৩০ হাজার কোটি টাকা। বাজেটে ঘাটতির পরিমাণ দাঁড়াতে পারে ২ লাখ ২৬ হাজার কোটি টাকা। এ ঘাটতি মেটাতে সরকার ১ লাখ ২১ হাজার কোটি টাকা অভ্যন্তরীণ উৎস থেকে এবং ১ লাখ ৫ হাজার কোটি টাকা বৈদেশিক উৎস থেকে ঋণ নেওয়ার পরিকল্পনা করছে।

আগামী অর্থবছরের জন্য মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রবৃদ্ধি ৫ দশমিক ৫ শতাংশে রাখার লক্ষ্য নির্ধারণ করা হতে পারে। পাশাপাশি মূল্যস্ফীতির হার ৬ দশমিক ৫ শতাংশে নামিয়ে আনার প্রত্যাশা প্রকাশ করবেন অর্থ উপদেষ্টা।

এ বাজেট দেশের অর্থনৈতিক অবস্থা এবং সরকারের রাজস্ব ও ব্যয় পরিকল্পনার দিকনির্দেশনা দেবে বলে মনে করছেন অর্থনীতিবিদরা।

৪৫৮ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
অর্থনীতি নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন