সর্বশেষ

সারাদেশ

বৈরী আবহাওয়ায় বরিশাল ও দৌলতদিয়া-পাটুরিয়া রুটে লঞ্চ চলাচল বন্ধ

ডেস্ক রিপোর্ট
ডেস্ক রিপোর্ট

বৃহস্পতিবার, ২৯ মে, ২০২৫ ৯:১৮ অপরাহ্ন

শেয়ার করুন:
বৈরী আবহাওয়ার কারণে বরিশাল নদী বন্দরসহ দেশের কয়েকটি গুরুত্বপূর্ণ নৌরুটে লঞ্চ চলাচল সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহণ কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)।

আজ বৃহস্পতিবার (২৯ মে) সকাল থেকে বরিশাল নদী বন্দরে বৈরী আবহাওয়ার কারণে কোনো লঞ্চ ছেড়ে যায়নি বলে নিশ্চিত করেছেন নৌবন্দর কর্মকর্তা মোহাম্মদ সেলিম রেজা। তিনি জানান, দমকা হাওয়া ও বৃষ্টির কারণে নদী উত্তাল হয়ে ওঠায় সকালেই লঞ্চ চলাচল বন্ধের নির্দেশ দেওয়া হয়।

এছাড়া, একই কারণে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটেও লঞ্চ চলাচল সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। বিআইডব্লিউটিএ জানায়, আবহাওয়া পরিস্থিতির উন্নতি না হওয়া পর্যন্ত এসব রুটে লঞ্চ চলাচল বন্ধ থাকবে।

আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকাল ৯টা থেকে বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। এর ফলে সাগর ও সংলগ্ন নদ-নদী উত্তাল রয়েছে। সতর্কতা হিসেবে পায়রা সমুদ্র বন্দরকে তিন নম্বর এবং বরিশাল নদী বন্দরকে দুই নম্বর সংকেত দেখাতে বলা হয়েছে।

পরিস্থিতির উন্নতি হলে আবারও লঞ্চ চলাচল স্বাভাবিক করা হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

৪৪০ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন