জাতীয়
রাজধানীর মিরপুর-১১ নম্বর এলাকার একটি ফ্ল্যাটে পরকীয়ার জেরে স্বামী-স্ত্রীকে হত্যা করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
মিরপুরে পরকীয়ার জেরে স্বামী-স্ত্রী খুন, প্রেমিক আটক
স্টাফ রিপোর্টার
বুধবার, ২৮ মে, ২০২৫ ১১:৪৮ অপরাহ্ন
শেয়ার করুন:
রাজধানীর মিরপুর-১১ নম্বর এলাকার একটি ফ্ল্যাটে পরকীয়ার জেরে স্বামী-স্ত্রীকে হত্যা করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
নিহতরা হলেন, পাপ্পু ও তার স্ত্রী দোলন আক্তার দোলা (২৮)। ঘটনার পরপরই পুলিশের অভিযানে আটক করা হয়েছে ঘাতক গাউসকে (৩৩), যিনি দোলনের পরকীয়া প্রেমিক বলে জানা গেছে।
বুধবার (২৮ মে) বিকেল ৪টা ১৫ মিনিটে মিরপুর-১১ নম্বরের বি ব্লকের ৩৫ নম্বর ভবনের একটি বাসা থেকে মরদেহ উদ্ধার করে পুলিশ।
ঘটনার সত্যতা নিশ্চিত করে পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিউল আলম বলেন, “প্রাথমিকভাবে জানা গেছে, পরকীয়া প্রেমের দ্বন্দ্ব থেকেই এই হত্যাকাণ্ড ঘটে। আমরা ঘটনাস্থলে রয়েছি, বিস্তারিত পরে জানানো হবে।”
পুলিশ সূত্রে জানা গেছে, আটক গাউসের বাড়ি গোপালগঞ্জ জেলার কাশিয়ানী উপজেলায়। নিহত দোলনের বাড়ি বরগুনা সদর উপজেলায়।
এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। বিস্তারিত জানার চেষ্টা করছে পুলিশ।
৩৫১ বার পড়া হয়েছে
শেয়ার করুন:
মন্তব্য
(0)
আলোচিত খবর
এলাকার খবর