৪১তম বিসিএস: পুলিশ ক্যাডার থেকে পদত্যাগ করলেন পাঁচ এএসপি
বুধবার, ২১ মে, ২০২৫ ২:৪৭ পূর্বাহ্ন
শেয়ার করুন:
৪১তম বিসিএসের পাঁচজন সহকারী পুলিশ সুপার (এএসপি) চাকরি থেকে স্বেচ্ছায় পদত্যাগ করেছেন।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের উপসচিব মো. মাহবুবুর রহমান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
মঙ্গলবার (২০ মে) প্রকাশিত ওই প্রজ্ঞাপনে বলা হয়, পুলিশের শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপার পদে নিযুক্ত থাকা পাঁচ কর্মকর্তা চাকরি থেকে অব্যাহতির জন্য আবেদন করেছিলেন। যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনের পরিপ্রেক্ষিতে তাদের আবেদনে সাড়া দিয়ে অব্যাহতি প্রদান করা হয়েছে।
পদত্যাগকারী কর্মকর্তারা হলেন:
রবিউল রায়হান, মো. সুজনুর ইসলাম সুজন, শানিরুল ইসলাম শাওন, মো. মাসুদ রানা ও কৌশিক ভদ্র।
সূত্র জানায়, পদত্যাগকারী এসব কর্মকর্তারা সরকারি চাকরির অন্যান্য বিভাগে নিয়োগপ্রাপ্ত হয়েছেন এবং পুলিশ বিভাগে চাকরি চালিয়ে যেতে আগ্রহী ছিলেন না। এ কারণে তারা চলতি বছরের ১৪ জানুয়ারি চাকরি ছাড়ার আবেদন করেন।
প্রজ্ঞাপনে তাদের পদত্যাগের কারণ স্পষ্টভাবে উল্লেখ না থাকলেও, স্বেচ্ছায় আবেদন ও সরকারের অন্যান্য দপ্তরে সুযোগ পাওয়া এই সিদ্ধান্তের পেছনে বড় ভূমিকা রেখেছে বলে ধারণা করা হচ্ছে।
৫৯৯ বার পড়া হয়েছে