সর্বশেষ

জাতীয়

প্রধান বিচারপতির বাসভবনসহ ৯ এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ: গণবিজ্ঞপ্তি

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

শুক্রবার, ১৬ মে, ২০২৫ ১২:১৬ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ঢাকা মহানগরীর প্রধান বিচারপতির বাসভবন, সুপ্রিম কোর্টসহ গুরুত্বপূর্ণ স্থাপনাসমূহের আশপাশে সকল প্রকার সভা-সমাবেশ, মিছিল, শোভাযাত্রা ও বিক্ষোভ কর্মসূচি নিষিদ্ধ ঘোষণা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

বৃহস্পতিবার (১৫ মে) ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী, এনডিসি স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এ নিষেধাজ্ঞার কথা জানানো হয়।

গণবিজ্ঞপ্তিতে বলা হয়, সাম্প্রতিক পরিস্থিতি বিবেচনায় জনশৃঙ্খলা ও আইনশৃঙ্খলা রক্ষার্থে ঢাকা মেট্রোপলিটন পুলিশ অর্ডিন্যান্স ১৯৭৬-এর ২৯ ধারায় অর্পিত ক্ষমতাবলে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই নির্দেশনা বলবৎ থাকবে।

নিষেধাজ্ঞার আওতায় রয়েছে—প্রধান বিচারপতির সরকারি বাসভবন, বিচারপতি ভবন, জাজেস কমপ্লেক্স, সুপ্রিম কোর্টের প্রধান গেট, মাজার গেট, জামে মসজিদ গেট, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১ ও ২-এর প্রবেশপথ এবং বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটের সামনের এলাকা।

এছাড়া গণবিজ্ঞপ্তিতে যখন-তখন সড়ক অবরোধ করে যান চলাচলে বিঘ্ন না ঘটানোর জন্য সংশ্লিষ্ট সবাইকে সতর্ক করা হয়েছে। দাবি-দাওয়া আদায়ের নামে এ ধরনের কর্মসূচি থেকে বিরত থাকারও অনুরোধ জানিয়েছে ডিএমপি।

৪৭৫ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
জাতীয় নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন