সর্বশেষ

জাতীয়

পাল্টা শুল্ক ৯০ দিনে সমাধান না হলে আরও সময় চাইব : অর্থ উপদেষ্টা

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

বুধবার, ৩০ এপ্রিল, ২০২৫ ৭:৫৯ অপরাহ্ন

শেয়ার করুন:
মার্কিন যুক্তরাষ্ট্রের পাল্টা শুল্ক আরোপের বিষয়ে সতর্ক অবস্থান নেওয়ার কথা জানিয়েছেন অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ।

তিনি বলেন, "যুক্তরাষ্ট্রের সঙ্গে আমরা দর-কষাকষি করব, তবে তাদের চটাব না। আলোচনার জন্য হাতে এখনো ৯০ দিন সময় রয়েছে। প্রয়োজনে আমরা আরও সময় চাইব।"

রাজধানীর একটি হোটেলে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ও ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই আয়োজিত আগামী অর্থবছরের বাজেট–সংক্রান্ত পরামর্শক কমিটির ৪৫তম সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

আইএমএফের ঋণ নিয়ে খুব একটা উদ্বিগ্ন নন বলেও জানান উপদেষ্টা। তার ভাষায়, “আমরা আইএমএফের ঋণ নিয়ে খুব একটা চিন্তিত নই। ইতিমধ্যে সামষ্টিক অর্থনীতিতে কিছুটা উন্নতি হয়েছে।”

করছাড় বা কর রেয়াতের বিষয়েও কঠোর অবস্থানের ইঙ্গিত দেন সালেহউদ্দিন আহমেদ। তিনি বলেন, “রেয়াতের দিন চলে গেছে। আমরা আইএমএফের চাপে রয়েছি, রাজস্ব বাড়াতে হবে। কোনো খাতে কর রেয়াত মানে ওই খাত থেকে কর আদায় না হওয়া, যা এখন সম্ভব নয়।”

নিজের ভূমিকা নিয়ে নেতিবাচক প্রতিক্রিয়ার প্রসঙ্গে তিনি বলেন, “আমরা অনেক গালমন্দ খাচ্ছি। কাজ করতে গেলে এটা খেতে হয়। আমি এসব গায়ে মাখছি না।”

বাজেট প্রসঙ্গে অর্থ উপদেষ্টা জানান, “আমরা বাস্তবায়নযোগ্য বাজেট দিতে চাই। বাজেটে অপ্রত্যাশিত বা অবাস্তব প্রতিশ্রুতির ফুলঝুড়ি থাকবে না।” তিনি আরও বলেন, “দেশের ব্যবসা-বাণিজ্যের প্রবৃদ্ধি বাড়াতে আমরা বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার সঙ্গে আলোচনায় রয়েছি।”

৩৪৭ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
জাতীয় নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন