পুলিশ পদকে ভূষিত ৬২ জন, আসছে গেজেট প্রকাশ
শনিবার, ২৬ এপ্রিল, ২০২৫ ৮:৪৪ অপরাহ্ন
শেয়ার করুন:
সেবা, সাহসিকতা ও বীরত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে বাংলাদেশ পুলিশের ৬২ জন কর্মকর্তা ও সদস্যকে এবার দেওয়া হচ্ছে বাংলাদেশ পুলিশ পদক (বিপিএম) ও প্রেসিডেন্ট পুলিশ পদক (পিপিএম)।
পুলিশ সদরদপ্তর থেকে চূড়ান্ত তালিকা তৈরি করে তা এরই মধ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে অনুমোদনের জন্য পাঠানো হয়েছে। চলতি সপ্তাহেই এই তালিকা গেজেট আকারে প্রকাশিত হবে বলে জানা গেছে।
আগামী ২৯ এপ্রিল রাজধানীর রাজারবাগ পুলিশ লাইনস অডিটরিয়ামে শুরু হচ্ছে তিন দিনব্যাপী ‘পুলিশ সপ্তাহ ২০২৫’। এই অনুষ্ঠানের মধ্য দিয়েই পদকপ্রাপ্তদের হাতে তুলে দেওয়া হবে সম্মাননা।
পুলিশ সপ্তাহের উদ্বোধন করবেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। উদ্বোধনী দিনে বিশেষ দরবার শেষে তিনি পুলিশের সদস্যদের হাতে বিপিএম ও পিপিএম পদক তুলে দেবেন।
প্রতিবছরের মতো এবারও চারটি ক্যাটাগরিতে পদক দেওয়া হচ্ছে—বিপিএম সাহসিকতা, বিপিএম সেবা, পিপিএম সাহসিকতা ও পিপিএম সেবা। তবে বিগত বছরের তুলনায় এবার পদকপ্রাপ্তদের সংখ্যা উল্লেখযোগ্যভাবে কমানো হয়েছে।
৩৮৩ বার পড়া হয়েছে