এবার এমপি পদ ফেরত চাইলেন হিরো আলম
শুক্রবার, ২৮ মার্চ, ২০২৫ ১:১৬ পূর্বাহ্ন
শেয়ার করুন:
বিএনপি নেতা ইশরাক হোসেনকে মেয়র ঘোষণা করে আদালতের দেয়া রায়ের প্রতিক্রিয়ায় নিজেও এমপি পদ ফেরত চেয়েছেন হিরো আলম।
২০২০ সালে অনুষ্ঠিত ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের নির্বাচনের ফলাফল বাতিল করে বিএনপি নেতা ইশরাক হোসেনকে মেয়র হিসেবে ঘোষণা করেছে আদালত। ঢাকার প্রথম যুগ্ম জেলা জজ ও নির্বাচনি ট্রাইব্যুনালের বিচারক মো. নুরুল ইসলাম বৃহস্পতিবার এই রায় দেন। ইশরাক হোসেন হলেন সাবেক মেয়র সাদেক হোসেন খোকার ছেলে।
এই রায়ের পর প্রতিক্রিয়া জানিয়ে আলোচিত ব্যক্তি আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলম তার এমপি পদ ফেরত চেয়েছেন। নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এ দাবি জানান।
স্ট্যাটাসে হিরো আলম বলেন, “যেহেতু আদালত ইশরাক হোসেনকে মেয়র ঘোষণা করেছে, আমারও ঢাকা-১৭, বগুড়া-৪ এবং বগুড়া-৬ আসনের এমপি পদ ফিরিয়ে দেওয়া উচিত। আমি অনেক অত্যাচার সহ্য করেছি।”
উল্লেখ্য, ২০২৩ সালে ঢাকা-১৭ আসনের উপনির্বাচনে হিরো আলম স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেন। তিনি নৌকা প্রতীকে আওয়ামী লীগ প্রার্থী মোহাম্মদ আলী আরাফাতের বিপক্ষে ৫ হাজার ৬০৯ ভোট পান, যেখানে আরাফাত পেয়েছিলেন ২৮ হাজার ৮১৬ ভোট।
৫৩০ বার পড়া হয়েছে