জাতীয়
ইসলামি সহযোগিতা সংস্থার (ওআইসি) ১৯ দেশের বাংলাদেশ মিশনের নেতাদের সঙ্গে বৈঠকে বসেছে নির্বাচন কমিশন (ইসি)।
ওআইসিভুক্ত ১৯ দেশের কূটনীতিকদের সঙ্গে ইসির বৈঠক
স্টাফ রিপোর্টার
সোমবার, ১৭ মার্চ, ২০২৫ ৯:২৭ অপরাহ্ন
শেয়ার করুন:
ইসলামি সহযোগিতা সংস্থার (ওআইসি) ১৯ দেশের বাংলাদেশ মিশনের নেতাদের সঙ্গে বৈঠকে বসেছে নির্বাচন কমিশন (ইসি)।
আজ সোমবার সকাল ১১টায় আগারগাঁওয়ের নির্বাচন ভবনে এই বৈঠক অনুষ্ঠিত হয়।
জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি সম্পর্কে তথ্য বিনিময় করতে শীর্ষ কূটনীতিকদের সঙ্গে বৈঠক করে নির্বাচন কমিশন। বৈঠকে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনসহ তিন নির্বাচন কমিশনার এবং ইসি সচিবও উপস্থিত ছিলেন।
বৈঠকে আফগানিস্তান, আলজেরিয়া, ব্রুনাই দারুসসালাম, মিশর, ইন্দোনেশিয়া, ইরান, ইরাক, কুয়েত, লিবিয়া, মালয়েশিয়া, মালদ্বীপ, মরক্কো, ওমান, পাকিস্তান, ফিলিস্তিন, কাতার, সৌদি আরব, তুরস্ক ও সংযুক্ত আরব আমিরাতের মিশন প্রধানদের আমন্ত্রণ জানানো হয়।
৩৫১ বার পড়া হয়েছে
শেয়ার করুন:
মন্তব্য
(0)
আলোচিত খবর
এলাকার খবর