সর্বশেষ

জাতীয়একাত্তরের স্বাধীনতা রক্ষায় চব্বিশের যুদ্ধ, এরাও 'মুক্তিযোদ্ধা': তারেক রহমান
আজ শেষ দিনের মতো মনোনয়ন আপিল শুনানি, প্রতীক বরাদ্দের প্রস্তুতি ইসির
গণমাধ্যম সম্মিলন ২০২৬: স্বাধীন সাংবাদিকতার সুরক্ষায় ঐক্যের আহ্বান
ঢাকায় ট্রাফিক আইন লঙ্ঘন: একদিনে ২১৬৭ মামলা
বাংলাদেশ ইউনিভার্সিটির তৃতীয় সমাবর্তন: শিক্ষার্থীদের দেশ গঠনের আহ্বান উপদেষ্টার
সারাদেশ১২ দফা দাবিতে চাঁপাইনবাবগঞ্জে ইমারত নির্মাণ শ্রমিকদের র‍্যালি-সমাবেশ
হিলিতে শীতার্তদের পাশে সীমান্ত ব্যাংক, ২শ' জনের মাঝে কম্বল বিতরণ
কুমারখালীতে ভোটার সচেতনতায় ‘ভোটের গাড়ি’ প্রচারণা শুরু
কুড়িগ্রাম জেলা পুলিশের মাস্টার প্যারেড ও মাসিক সভা অনুষ্ঠিত
সাভার কমিউনিটি সেন্টার থেকে আবারও দুই পোড়া মরদেহ উদ্ধার
সলঙ্গায় বিদ্যুৎ মেরামতের সময় খুঁটি থেকে পড়ে পরিচ্ছন্নতা কর্মীর মৃত্যু
আখেরি মোনাজাতের মধ্য দিয়ে এনায়েতপুরীর (রঃ) ১১১তম ওরশ সম্পন্ন
কলাপাড়ায় মাছের ঘেরে বিষ প্রয়োগ, ৬ লাখ টাকার ক্ষতির অভিযোগ
নোয়াখালীতে ছয় মামলার আসামিকে পিটিয়ে হত্যা, বাজারে মিষ্টি বিতরণ
আন্তর্জাতিকইসরায়েলে বিক্ষোভ: শেষ জিম্মি রন গিভিলির দেহ ফেরত আনার দাবি
ইউরোপের ৮ দেশের ওপর যুক্তরাষ্ট্রের শুল্ক আরোপের ঘোষণা
খেলাবাংলাদেশি ফুটবলপ্রেমীদের জন্য বিশ্বকাপ ২০২৬ টিকিট আবেদনের প্রক্রিয়া শুরু
নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে জয়ের শুরু বাংলাদেশ দলের, যুক্তরাষ্ট্র হারল ২১ রানে
টি-টোয়েন্টি বিশ্বকাপ: আয়ারল্যান্ডের গ্রুপ পরিবর্তন হবে না, শ্রীলঙ্কায় খেলবে তারা
শিক্ষা

৭ কলেজের নাম 'ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি', কার্যক্রম শুরু ২০৩১ সালের পর

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

রবিবার, ১৬ মার্চ, ২০২৫ ১০:৪৯ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ঢাকার সরকারি সাত কলেজের সমন্বয়ে নতুন বিশ্ববিদ্যালয়ের নামকরণ 'ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি' চূড়ান্ত করা হয়েছে।

রোববার (১৬ মার্চ) দুপুরে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) কর্মকর্তাদের সঙ্গে ৩২জন শিক্ষার্থীকে নিয়ে গঠিত প্রতিনিধিদলের বৈঠকের মাধ্যমে এই নাম নির্বাচিত হয়। শিক্ষার্থীরা এতে আনন্দিত।

কিন্তু ইউজিসির কর্মকর্তাদের মতে, নামকরণ করা হলেও ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির শিক্ষা কার্যক্রম শুরু করতে আরো পাঁচ থেকে ছয় বছর লাগবে। তাই ২০৩১ সালের আগে নতুন নামের এ বিশ্ববিদ্যালয়ে কার্যক্রম শুরু হওয়ার কোনো সম্ভাবনা নেই।

ইউজিসির পাবলিক বিশ্ববিদ্যালয় ম্যানেজমেন্ট বিভাগের উপ-পরিচালক মো. জামাল উদ্দীন সাংবাদিকদের জানান, ইউজিসি চেয়ারম্যান শনিবার সকালে সাত কলেজের প্রতিনিধিদের সঙ্গে আলাপকালে 'ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি' নামের ঘোষণা করেন।

জিজ্ঞাসা করলে জামাল উদ্দীন বলেন, নাম ঠিক হয়েছে, এখন আইনের প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। এরপর সংসদের মাধ্যমে আইন অনুমোদিত হলে বিশ্ববিদ্যালয়ের গঠন প্রক্রিয়া শুরু হবে। পুরো শিক্ষা কার্যক্রম শুরু করতে ২০৩১ সাল পর্যন্ত সময় লাগতে পারে।

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির কার্যক্রম শুরুর আগে সাত কলেজের শিক্ষার্থীদের ক্লাস ও পরীক্ষাগুলি কিভাবে চলবে, এমন প্রশ্নের জবাবে তিনি জানান, চলতি বছরও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে অনার্সে ভর্তি কার্যক্রম চলবে। ঢাকা বিশ্ববিদ্যালয় একটি নতুন প্রশাসনিক আইনের মাধ্যমে সাত কলেজের কার্যক্রম পরিচালনা করবে।

এর আগে, রোববার সকালে ইউজিসি অডিটরিয়ামে শিক্ষার্থীদের সঙ্গে কর্মকর্তাদের বৈঠক শুরু হয় এবং এটি বিকেল ৩টা পর্যন্ত চলেছিল। আরও সভা করে পরবর্তীতে এ বিষয়ে বিস্তারিত সিদ্ধান্ত নেওয়া হবে বলেও জানান ইউজিসি কর্মকর্তা ও শিক্ষার্থীরা।

৩৫৭ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
শিক্ষা নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন