সর্বশেষ

সারাদেশ

ড্রেনের খনন গর্তে পানিতে ডুবে শিশুর মৃত্যু

স্টাফ রিপোর্টার, কুষ্টয়া
স্টাফ রিপোর্টার, কুষ্টয়া

সোমবার, ১১ মে, ২০২৬ ৪:০২ অপরাহ্ন

শেয়ার করুন:
কুষ্টিয়ার কুমারখালী উপজেলায় পানি নিষ্কাশন ড্রেন নির্মাণকাজের জন্য খনন করে রাখা গর্তের পানিতে ডুবে রিফাত হোসেন (৬) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার বিকেলে পৌরসভার এলাঙ্গী নাতুড়িয়া পাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত রিফাত নাতুড়িয়া পাড়ার কামরুল হোসেনের ছেলে। সে স্থানীয় বায়তুল উলূম ইসলামিয়া ক্যাডেট মাদ্রাসা-এর প্রথম শ্রেণির শিক্ষার্থী ছিল।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, মাদ্রাসা থেকে বাড়ি ফেরার পর রিফাত সহপাঠীদের সঙ্গে খেলতে বের হয়। দীর্ঘ সময় পার হলেও সে বাড়ি না ফেরায় পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে বাড়ির পাশের ড্রেন নির্মাণের জন্য খনন করা গর্তের পাশে তার জুতা দেখতে পান স্থানীয়রা। পরে সেখানে খোঁজ চালিয়ে পানিতে শিশুটিকে উদ্ধার করা হয়।

দ্রুত তাকে কুমারখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

কুমারখালী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, ড্রেন খননের গর্তের পানিতে ডুবে শিশুটির মৃত্যু হয়েছে। এ ঘটনায় কোনো অভিযোগ না থাকায় এবং স্থানীয়দের অনুরোধে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে দাফনের জন্য।

১৬১ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন