শিক্ষা
ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় (ইআবি) ২০২৪ সালের কামিল (স্নাতকোত্তর) ১ম ও ২য় পর্বের পরীক্ষার ফলাফল আজ রোববার প্রকাশ করতে যাচ্ছে।
কামিল (স্নাতকোত্তর) পরীক্ষার ফল আজ প্রকাশ করবে ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়
ডেস্ক রিপোর্ট
রবিবার, ১০ মে, ২০২৬ ৪:৪৪ পূর্বাহ্ন
শেয়ার করুন:
ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় (ইআবি) ২০২৪ সালের কামিল (স্নাতকোত্তর) ১ম ও ২য় পর্বের পরীক্ষার ফলাফল আজ রোববার প্রকাশ করতে যাচ্ছে।
বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক এবং প্রো-ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোহাম্মদ শহীদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, চলতি বছরের ৩ জানুয়ারি সারাদেশে একযোগে কামিল পরীক্ষার কার্যক্রম শুরু হয় এবং তা শেষ হয় ৯ ফেব্রুয়ারি। মোট ১৬৭টি কেন্দ্রে অনুষ্ঠিত এ পরীক্ষায় আল হাদিস, তাফসির, ফিকাহ ও আদব—এই চার বিষয়ে অংশ নেন ৪২ হাজার ৩৩৯ জন শিক্ষার্থী।
বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও পরামর্শ দপ্তরের সহকারী পরিচালক আবু সালেহ মুহাম্মদ মুসা জানিয়েছেন, ফলাফল প্রকাশের পর শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত ওয়েবসাইট এবং সংশ্লিষ্ট মাদরাসার মাধ্যমে ফল জানতে পারবেন।
১২০ বার পড়া হয়েছে
শেয়ার করুন:
মন্তব্য
(0)
আলোচিত খবর
এলাকার খবর
শিক্ষা নিয়ে আরও পড়ুন
বিজ্ঞাপন