সর্বশেষ

সারাদেশ

এআই দিয়ে আপত্তিকর ছবি বানিয়ে চাঁদা দাবি, কলাপাড়ায় যুবক গ্রেফতার

এ এম মিজানুর রহমান বুলেট, কলাপাড়া (পটুয়াখালী)
এ এম মিজানুর রহমান বুলেট, কলাপাড়া (পটুয়াখালী)

সোমবার, ১১ মে, ২০২৬ ৫:২২ অপরাহ্ন

শেয়ার করুন:
পটুয়াখালীর কলাপাড়ায় কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে নারী-পুরুষের আপত্তিকর ছবি ও ভিডিও তৈরি করে চাঁদা আদায়ের অভিযোগে রিমন ইসলাম (২৫) নামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার সকালে নারায়ণগঞ্জের ফতুল্লা থানার মুসলিমনগর এলাকার একটি ভাড়া বাসা থেকে র‍্যাব-১১ এর সহায়তায় কলাপাড়া থানার একটি টিম তাকে আটক করে। অভিযানে নেতৃত্ব দেন সহকারী পুলিশ পরিদর্শক জাহিদুল ইসলাম।

মামলার নথি অনুযায়ী, গত ৬ মে কলাপাড়া পৌর শহরের রহমপুর এলাকার নাসির উদ্দিন মোল্লা মিন্টু রিমনসহ দুইজনের বিরুদ্ধে থানায় চাঁদাবাজির মামলা করেন।

পরবর্তীতে সোমবার সন্ধ্যায় আসামিকে থানায় আনা হলে সেখানে উৎসুক ও উত্তেজিত জনতা ভিড় করে। তবে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে দ্রুত বিচার নিশ্চিতের আশ্বাস দিলে তারা স্থান ত্যাগ করে।

ভুক্তভোগী মিন্টুর অভিযোগ, কয়েকদিন আগে অভিযুক্তরা “সময় নামের” একটি ফেসবুক পেজে তার বিরুদ্ধে আপত্তিকর স্ট্যাটাস দেয়। এরপর এআই প্রযুক্তি ব্যবহার করে একটি নারীর সঙ্গে তার ছবি জুড়ে তা সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়। পরে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে ৫ লাখ টাকা চাঁদা দাবি করা হয় এবং টাকা না দিলে ভিডিও প্রকাশের হুমকি দেওয়া হয়।

চাপে পড়ে তিনি বিকাশের মাধ্যমে ধাপে ধাপে প্রায় ১ লাখ টাকা পাঠান। এরপরও আরও টাকা দাবি করা হলে তিনি থানায় মামলা করেন।

কলাপাড়া থানার ওসি মো. নজরুল ইসলাম জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামি চাঁদা দাবির ঘটনায় সম্পৃক্ততার কথা স্বীকার করেছে। তাকে মঙ্গলবার সকালে আদালতে পাঠানো হবে।

১২১ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন