সর্বশেষ

সারাদেশ

ঈশ্বরগঞ্জে ভেজাল ওষুধ কারখানায় এনএসআই অভিযান, সিলগালা ও জরিমানা

স্টাফ রিপোর্টার, ময়মনসিংহ 
স্টাফ রিপোর্টার, ময়মনসিংহ 

মঙ্গলবার, ১২ মে, ২০২৬ ৫:২৮ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলায় একটি গোপনে পরিচালিত নকল ওষুধ উৎপাদনকারী কারখানায় অভিযান চালিয়েছে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই)। অভিযানে বিপুল পরিমাণ ভেজাল ওষুধ ও উৎপাদন সামগ্রী জব্দ করা হয় এবং কারখানাটি সিলগালা করা হয়েছে। পাশাপাশি সংশ্লিষ্টদের ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।

এনএসআই ময়মনসিংহ কার্যালয়ের তথ্যের ভিত্তিতে সোমবার উপজেলার উচাখিলা ইউনিয়নের চরআলগী গ্রামের ইখলাসের বাড়িতে পরিচালিত এ অভিযানটি চালানো হয়। সেখানে “এনেক্স ফার্মাসিউটিক্যাল” নাম ব্যবহার করে অবৈধভাবে নকল ওষুধ উৎপাদন ও বাজারজাত করার কার্যক্রম চলছিল বলে জানা যায়।

স্থানীয় সূত্র ও তদন্তে উঠে আসে, উচাখিলা বাজারের গোদারাঘাট মোড় থেকে প্রায় এক কিলোমিটার পশ্চিমে সড়কের পাশে মোখলেসুর রহমানের মালিকানাধীন উঁচু বাউন্ডারি ঘেরা একচালা ঘরে দীর্ঘদিন ধরে এই কার্যক্রম চলছিল। দিনের বেলায় কারখানাটি বন্ধ রেখে ফটকে তালা দেওয়া থাকলেও গভীর রাতে সেখানে গোপনে নকল ওষুধ তৈরি করা হতো।

কারখানাটিতে বিভিন্ন ধরনের প্রতিষেধক, ভিটামিন ও যৌন উত্তেজক ট্যাবলেটসহ নানা ধরনের ভেজাল ওষুধ উৎপাদন করা হতো, যা পরে অবৈধভাবে বাজারে সরবরাহ করা হচ্ছিল বলে অভিযোগ পাওয়া গেছে।

স্থানীয়দের দাবি, দীর্ঘদিন ধরে এ ধরনের কর্মকাণ্ড চললেও বিষয়টি এতদিন প্রশাসনের নজরের বাইরে ছিল।

অভিযান শেষে কারখানাটি সিলগালা করা হয় এবং জব্দকৃত ওষুধ ও সরঞ্জাম জব্দ তালিকাভুক্ত করা হয়। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, এ ধরনের অবৈধ ও স্বাস্থ্যঝুঁকিপূর্ণ কর্মকাণ্ডের বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে এবং দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

৩১০ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন