সর্বশেষ

সারাদেশ

লালমনিরহাটে ব্যতিক্রমী চাকরি মেলা: এক হাজার প্রার্থীকে নিয়োগের ঘোষণা

স্টাফ রিপোর্টার, লালমনিরহাট
স্টাফ রিপোর্টার, লালমনিরহাট

মঙ্গলবার, ১২ মে, ২০২৬ ৪:১০ পূর্বাহ্ন

শেয়ার করুন:
লালমনিরহাটে এক হাজার চাকরিপ্রত্যাশীকে নিয়োগ দেওয়ার লক্ষ্যে দিনব্যাপী এক ব্যতিক্রমী চাকরি মেলা অনুষ্ঠিত হয়েছে। আসাদুল হাবিব দুলু-এর আহ্বানে সাড়া দিয়ে প্রাণ-আরএফএল গ্রুপ এ আয়োজন করে।

সোমবার সকালে লালমনিরহাট স্টেডিয়ামে এই চাকরি মেলার উদ্বোধন করেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু। উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, “ঘরমুখী মানসিকতা থেকে বের না হলে লালমনিরহাটসহ এই অঞ্চলের উন্নয়ন সম্ভব নয়।” তিনি আরও জানান, যেখানে যে পদে নিয়োগ দেওয়া হবে, প্রার্থীদের সেখানে থেকেই কাজ করতে হবে। একই সঙ্গে তিনি সরকারি চাকরির সীমিত সুযোগের কথা উল্লেখ করে বেসরকারি খাতে কর্মসংস্থানে আগ্রহী হওয়ার আহ্বান জানান।

প্রাণ-আরএফএল গ্রুপের হেড অব রিক্রুট নাফিস ইন্দালিব জানান, প্রার্থীদের যোগ্যতা ও দক্ষতার ভিত্তিতেই চূড়ান্তভাবে নির্বাচন করা হবে।

সকাল ১১টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চলা এ চাকরি মেলায় লালমনিরহাট জেলার পাঁচটি উপজেলা থেকে প্রায় তিন হাজার চাকরিপ্রত্যাশী অংশ নেন। যাচাই-বাছাই শেষে এক হাজার জনকে চূড়ান্তভাবে নিয়োগের জন্য নির্বাচন করা হয়।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন লালমনিরহাট জেলা প্রশাসক মুহঃ রাশেদুল হক প্রধান, জেলা পরিষদের প্রশাসক এ কে এম মমিনুল হক, অতিরিক্ত পুলিশ সুপার শাহাদাত হোসেন সুমা, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মনোনিতা দাস এবং বিএনপির সাংগঠনিক সম্পাদক আফজাল হোসেন।

২০৪ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন