সর্বশেষ

জাতীয়

সুশাসন ও নৈতিক নেতৃত্ব প্রতিষ্ঠায় এইউবিতে দুইদিন ব্যাপী আন্তর্জাতিক সম্মেলন

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

শনিবার, ৯ মে, ২০২৬ ২:০৫ অপরাহ্ন

শেয়ার করুন:
এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ-এর আয়োজনে “সুশাসন, ন্যায়বিচার ও নৈতিক নেতৃত্ব প্রতিষ্ঠা” শীর্ষক দুই দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন শেষ হয়েছে। শনিবার (৯ মে) এইউবির আশুলিয়ার নিজস্ব ক্যাম্পাসে সম্মেলনের শেষ দিনে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ১৭০ জন গবেষক তাদের গবেষণা প্রবন্ধ উপস্থাপন করেন।

বিশ্ববিদ্যালয়ের পাঁচটি পৃথক ভেন্যুতে সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত গবেষণাপত্র উপস্থাপন অনুষ্ঠিত হয়। গবেষকরা তাদের গবেষণার বিভিন্ন দিক তুলে ধরার পাশাপাশি অংশগ্রহণকারীদের প্রশ্নের উত্তর দেন।

পরে বিশ্ববিদ্যালয়ের সেমিনার কক্ষে সমাপনী অনুষ্ঠানে বক্তব্য দেন প্রফেসর ড. আবুল হাসান মুহাম্মদ সাদেক। তিনি এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ-এর প্রতিষ্ঠাতা, প্রতিষ্ঠাতা উপাচার্য ও ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান। অনুষ্ঠান শেষে অতিথিদের সঙ্গে আলোকচিত্র পর্বে অংশ নেন তিনি।

সম্মেলনের আগে বিভিন্ন ভেন্যুতে অনুষ্ঠিত গবেষণাপত্র উপস্থাপন পরিদর্শন করেন প্রফেসর ড. আবুল হাসান মুহাম্মদ সাদেক। এ সময় তিনি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্মৃতি তুলে ধরে বক্তব্য দেন।

শুক্রবার রাজধানীর শেরাটন ঢাকা-এ সম্মেলনের উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শিক্ষামন্ত্রী ড. এ.এন.এম. এহসানুল হক মিলন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিল-এর চেয়ারম্যান প্রফেসর ড. মেসবাহউদ্দিন আহমেদ এবং বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন-এর সদস্য প্রফেসর ড. আনোয়ার হোসেন।

শিক্ষামন্ত্রী তার বক্তব্যে বলেন, সুশাসন প্রতিষ্ঠার জন্য স্বচ্ছতা, জবাবদিহিতা, আইনের শাসন ও জনগণের অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। তিনি বিশ্ববিদ্যালয় পর্যায়ে নৈতিক নেতৃত্ব গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন এবং বিশ্বব্যাপী সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠায় সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান।

সম্মেলনের মূল প্রবন্ধ উপস্থাপন করেন প্রফেসর ড. আবুল হাসান মুহাম্মদ সাদেক। তিনি বলেন, ন্যায়ভিত্তিক সমাজ গঠন, অর্থনৈতিক মুক্তি, ধর্মীয় স্বাধীনতা ও সংস্কৃতিচর্চার পরিবেশ নিশ্চিত করতে বিশ্বজুড়ে নৈতিক নেতৃত্ব প্রতিষ্ঠা জরুরি। এ লক্ষ্যকে সামনে রেখেই এইউবি তাদের শিক্ষা কার্যক্রম পরিচালনা করছে বলে তিনি উল্লেখ করেন।

সম্মেলনে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য প্রফেসর ড. মোশাররফ হোসেন ভূঁইয়া। আয়োজকরা জানান, বাংলাদেশসহ বিশ্বের ১১টি দেশের শিক্ষাবিদ, গবেষক ও পেশাজীবীরা এ সম্মেলনে অংশ নেন। অংশগ্রহণকারী দেশগুলোর মধ্যে ছিল মিশর, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, নেপাল, পাকিস্তান, ফিলিপাইন, সৌদি আরব, থাইল্যান্ড, যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্র।

এছাড়া দেশি-বিদেশি ৩৫টি বিশ্ববিদ্যালয় এবং ১৬টি গবেষণা প্রতিষ্ঠান ও সংস্থা গবেষণাপত্র উপস্থাপনের মাধ্যমে সম্মেলনে অংশগ্রহণ নিশ্চিত করে। আয়োজকদের আশা, এই সম্মেলনের মাধ্যমে সুশাসন, নৈতিক নেতৃত্ব ও ন্যায়বিচার বিষয়ে আন্তর্জাতিক পরিসরে জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময়ের নতুন ক্ষেত্র তৈরি হবে।

উদ্বোধনী অধিবেশনের পর ব্যবসায়িক অধিবেশনে আলোচক হিসেবে অংশ নেন প্রফেসর ড. মুহাম্মদ জাফর সাদেক, প্রফেসর ড. খান মুহাম্মদ মঈনুল হক এবং প্রফেসর মুহাম্মদ এমদাদ হোসেন। দুই দিনব্যাপী ৪র্থ আন্তর্জাতিক সম্মেলনের আহ্বায়ক ছিলেন ড. রাশেদুল আলম।

১২৪ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
জাতীয় নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন