সর্বশেষ

সারাদেশ

রূপগঞ্জে সালিশ বৈঠককে কেন্দ্র করে সংঘর্ষ: বাড়িঘরে হামলা, ভাঙচুর ও গুলিবর্ষণে আহত ১০

স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ
স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ

মঙ্গলবার, ১২ মে, ২০২৬ ৫:১৮ পূর্বাহ্ন

শেয়ার করুন:
নারায়ণগঞ্জের রূপগঞ্জে একটি তুচ্ছ ঘটনার জেরে রাজনৈতিক উত্তেজনা ছড়িয়ে পড়ে ভয়াবহ সংঘর্ষে রূপ নেয়। সোমবার (১১ মে) দুপুরে উপজেলার কায়েতপাড়া ইউনিয়নের বরুনা এলাকায় বিএনপি সংশ্লিষ্ট নেতাকর্মীদের বাড়িঘরে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে। এ সময় গুলিবর্ষণ ও ধারালো অস্ত্রের আঘাতে অন্তত ১০ জন আহত হয়েছেন।

স্থানীয়দের ভাষ্যমতে, প্রায় ১০ দিন আগে ব্যাটারিচালিত অটোরিকশা সাইড দেওয়া নিয়ে কায়েতপাড়া ইউনিয়নের ২নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আমিন হোসেনের সঙ্গে জেলা স্বেচ্ছাসেবক দলের সহ-তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক বিল্লাল হোসেন খাঁর মধ্যে বাকবিতণ্ডা হয়। ওই ঘটনার পর বিষয়টি থানায় অভিযোগ আকারে গড়ায়।

পরবর্তীতে বিরোধ নিষ্পত্তির লক্ষ্যে সোমবার দুপুরে বরুনা এলাকায় সালিশ বৈঠকের আয়োজন করা হয়। তবে প্রত্যক্ষদর্শীরা জানান, সালিশ চলাকালেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। এক পর্যায়ে আমিন হোসেনের পক্ষ নিয়ে রূপগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রফিকুল ইসলামের অনুসারীরা বিল্লাল হোসেন ও তার সমর্থকদের ওপর হামলা চালায়।

এ সময় হামলাকারীরা বিল্লাল হোসেন খাঁ ও তার পরিবারের সদস্যদের বাড়িতে ব্যাপক ভাঙচুর চালিয়ে মূল্যবান জিনিসপত্র লুট করে নেয় বলে অভিযোগ পাওয়া গেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে গেলে আতঙ্ক ছড়াতে কয়েক রাউন্ড ফাঁকা গুলিও ছোড়া হয়। ধারালো অস্ত্রের আঘাতে বিল্লাল হোসেন খাঁ, মোমেন খাঁ ও অপুসহ অন্তত ১০ জন গুরুতর আহত হন। আহতদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ঘটনার পর পুরো এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। স্থানীয়রা নতুন করে সংঘর্ষের আশঙ্কায় আতঙ্কিত রয়েছেন।

এ বিষয়ে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএইচ সালাউদ্দিন আহমেদ জানান, বিষয়টি মৌখিকভাবে জেনেছেন, তবে এখন পর্যন্ত লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

১৮৯ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন