সর্বশেষ

স্বাস্থ্য

মুন্সীগঞ্জে স্বাস্থ্যখাত উন্নয়ন নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত

মুহাম্মদ নুরুন্নবী মুন্না, মুন্সীগঞ্জ
মুহাম্মদ নুরুন্নবী মুন্না, মুন্সীগঞ্জ

সোমবার, ১১ মে, ২০২৬ ৪:১৮ অপরাহ্ন

শেয়ার করুন:
“মুন্সীগঞ্জের স্বাস্থ্যব্যবস্থা: বর্তমান অবস্থা ও ভবিষ্যৎ পরিকল্পনা” শীর্ষক একটি মতবিনিময় সভা সোমবার সকাল ১১টায় ২৫০ শয্যাবিশিষ্ট মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে। ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) মুন্সীগঞ্জ জেলা শাখার উদ্যোগে এ সভার আয়োজন করা হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মোঃ কামরুজ্জামান। তিনি বলেন, মুন্সীগঞ্জ সদর উপজেলাতেই মেডিকেল কলেজ স্থাপনের পরিকল্পনা রয়েছে এবং জেলার জনগণকে আধুনিক স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে স্বাস্থ্যখাতে বড় ধরনের প্রকল্প বাস্তবায়ন করা হবে। তিনি আরও উল্লেখ করেন, স্বাস্থ্যসেবার মানোন্নয়নে চিকিৎসক, প্রশাসন ও জনপ্রতিনিধিদের যৌথভাবে কাজ করা জরুরি।

ড্যাব মুন্সীগঞ্জ জেলার সহ-সভাপতি ডা. কে এম ফারুকুল ইসলামের সভাপতিত্বে আয়োজিত এ সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা পরিষদের প্রশাসক একেএম ইরাদত মানু।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন ড্যাব কেন্দ্রীয় কমিটির সভাপতি ডা. কে এম মজিবুল হক, জেলা যুবদলের সাবেক সভাপতি সুলতান আহমদ, মুন্সীগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ মোঃ মমিনুল ইসলাম, অর্থোপেডিক বিশেষজ্ঞ ডা. এম এ মালেক মুরাদ, সাবেক কাউন্সিলর শফিকুল হাসান তুষার, এটিএন নিউজের সাংবাদিক ভবতোষ চৌধুরী নুপুর, সম্মিলিত সাংস্কৃতিক জোট মুন্সীগঞ্জের সাধারণ সম্পাদক শাহনাজ বেগম হীরা এবং জুলাই যোদ্ধা রায়হান রাব্বী।

সভায় স্বাগত বক্তব্য দেন হাসপাতালের সিনিয়র কনসালটেন্ট (শিশু) ডা. দেওয়ান নিজাম উদ্দিন আহমেদ (হেলাল)। মূল প্রবন্ধ উপস্থাপন করেন জেলা ড্যাবের সদস্য সচিব ডা. জাহাঙ্গীর আলম। অনুষ্ঠানটি পরিচালনা করেন জেলা ড্যাবের দপ্তর সম্পাদক ডা. মোঃ নাঈম খান।

এছাড়াও উপস্থিত ছিলেন হাসপাতালের সহকারী পরিচালক ডা. মোঃ আরিফুজ্জামান, মেডিসিন ও ডায়াবেটিস বিশেষজ্ঞ কনসালট্যান্ট মোঃ সাঈদ হোসেন, সম্মিলিত সাংস্কৃতিক জোট মুন্সীগঞ্জের সভাপতি সাংবাদিক মোজাম্মেল হোসেন সজল, মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক গোলজার হোসেনসহ বিভিন্ন পেশার বিশিষ্ট ব্যক্তিবর্গ।

১১৬ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
স্বাস্থ্য নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন