সর্বশেষ

সারাদেশ

কলাপাড়ায় মাছের ঘের নিয়ে সংঘর্ষে আহত ১

এ এম মিজানুর রহমান বুলেট, কলাপাড়া (পটুয়াখালী)
এ এম মিজানুর রহমান বুলেট, কলাপাড়া (পটুয়াখালী)

মঙ্গলবার, ১২ মে, ২০২৬ ৪:০৫ পূর্বাহ্ন

শেয়ার করুন:
পটুয়াখালীর কলাপাড়া উপজেলার লালুয়া ইউনিয়নে মাছের ঘের দখল ও মাছ ধরা নিয়ে সংঘর্ষে মোঃ মনোয়ার হোসেন প্যাদা (৪৫) নামে এক ব্যক্তি আহত হয়েছেন। সোমবার সকালে উপজেলার চান্দুপাড়া গ্রামের বড় হোতায় এ ঘটনা ঘটে।

আহত মনোয়ার হোসেন প্যাদা বর্তমানে কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। তিনি জানান, ওই এলাকায় থাকা একটি মাছের ঘের তিনি লিজ নিয়ে পরিচালনা করছেন। সকালে ঘেরে গিয়ে তিনি দেখতে পান আজিম হাওলাদার, আবু বকর হাওলাদারসহ কয়েকজন সেখানে মাছ ধরছেন। বাধা দিলে তারা তার ওপর ক্ষিপ্ত হয়ে ওঠে এবং একপর্যায়ে ধারালো অস্ত্র দিয়ে তার মাথায় আঘাত করে।

অন্যদিকে অভিযুক্ত আজিম হাওলাদারের দাবি, তার ছেলে ঘের সংলগ্ন খালে মাছ ধরছিল। এ সময় মনোয়ার হোসেন তার ছেলের সঙ্গে খারাপ আচরণ করেন। পরে উভয় পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনায় মনোয়ার হোসেন আহত হন বলে তিনি জানান।

এ বিষয়ে কলাপাড়া থানা পুলিশের ওসি (তদন্ত) মো. ইলিয়াস তালুকদার জানান, এখনো লিখিত কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

১৬৬ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন