সর্বশেষ

সারাদেশ

কুষ্টিয়ায় তামাকের ক্ষেত থেকে সংখ্যালঘু নারীর মরদেহ উদ্ধার

ডিষ্ট্রিক্ট করেসপন্ডেন্ট, কুষ্টিয়া
ডিষ্ট্রিক্ট করেসপন্ডেন্ট, কুষ্টিয়া

শনিবার, ১৫ মার্চ, ২০২৫ ৮:৪৬ অপরাহ্ন

শেয়ার করুন:
কুষ্টিয়ার মিরপুরে তামাকের ক্ষেত থেকে সন্তোষী বালা দাসী (৪৮) নামের এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

আজ শনিবার সকালে উপজেলার বারুইপাড়া ইউনিয়নের মশান গ্রামের আবদুস সালামের বাড়ির নিচে তামাকের মাঠ থেকে ওই নারীর মরদেহ উদ্ধার করে মিরপুর থানার পুলিশ।

সকালে স্থানীয়দের দেওয়া খবরের ভিত্তিতে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করা হয়।

নিহত সন্তোষী বালা দাসী বারুইপাড়া ইউনিয়নের (মশান-ঢেপাহাটি-একতারপুর) এলাকার ঋষি পাড়ার ঝন্টু দাসের স্ত্রী।

পাতা কুড়াতে গিয়ে বিকাল থেকে নিখোঁজ ছিলেন এ নারী। পুলিশ ধারণা করছে শ্বাসরোধ করে তাকে হত্যা করা হয়েছে।

বারুইপাড়া ইউনিয়ন পরিষদের সদস্য জিন্নাহ আলী খান বলেন, শুক্রবার বিকেলের দিকে পাতা কুড়াতে বাড়ী থেকে পার্শ্ববর্তী মাঠের দিকে যায়। এরপর আর ফিরে না আসায় খোঁজাখুজি করেও তাকে পাওয়া যায়নি। সকালে স্থানীয় কৃষকরা তামাক ভাঙ্গতে গিয়ে মরদেহ দেখতে পায়।

তবে এ নারীর কানে স্বর্ণের দুল ছিল। ঘটনাস্থলের আশেপাশে প্রতিনিয়ত মাদকসেবীদের আড্ডা বসে। হয়তোবা দুল ছিনিয়ে নিতে চিনে ফেলায় এ হত্যাকান্ড ঘটে থাকতে পারে।

মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমিনুল ইসলাম জানান, সকালে তামাক ক্ষেতের মাঝে তার মরদেহ পাওয়া যায়। পরে স্থানীয় লোকজন থানায় খবর দেন।

ওসি আরও জানান, মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে নেয়া হয়েছে। তবে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে। কে বা কারা এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত তা শনাক্ত করার চেষ্টা চলছে। এ নিয়ে থানায় হত্যা মামলা হবে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।

৩৮৩ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০