সর্বশেষ

জাতীয়

একুশে পদক পাচ্ছেন ১৪ জন বিশিষ্ট নাগরিক

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

শুক্রবার, ৭ ফেব্রুয়ারী, ২০২৫ ১২:৪৭ পূর্বাহ্ন

শেয়ার করুন:
বৃহস্পতিবার সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয় থেকে একুশে পদকের জন্য মনোনীতদের নাম ঘোষণা করা হয়।

প্রয়াত কবি হেলাল হাফিজ, কথাশিল্পী শহীদুল জহির, আলোকচিত্রী নাসির আলী মামুনসহ বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য ১৪ জন বিশিষ্ট নাগরিক ও জাতীয় নারী ফুটবল দল  চলতি বছর (২০২৫) একুশে পদক পাচ্ছেন।

সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী মনোনীতদের নাম প্রকাশ করেন।

পদকের জন্য মনোনীত বিশিষ্টজনেরা হলেন- শিল্পকলায় (চলচ্চিত্র) আজিজুর রহমান (মরণোত্তর), শিল্পকলায় (সংগীত) উস্তাদ নীরদ বরণ বড়ুয়া (মরণোত্তর), শিল্পকলায় (সংগীত) ফেরদৌস আরা, শিল্পকলায় (আলোকচিত্র) নাসির আলী মামুন, শিল্পকলায় (চিত্রকলা) রোকেয়া সুলতানা, সাংবাদিকতায় মাহফুজ উল্লা (মরণোত্তর), সাংবাদিকতা ও মানবাধিকারে মাহমুদুর রহমান, সংস্কৃতি ও শিক্ষায় ড. শহীদুল আলম, শিক্ষায় ড. নিয়াজ জামান, বিজ্ঞান ও প্রযুক্তিতে মেহেদী হাসান খান, সমাজসেবায় মোহাম্মদ ইউসুফ চৌধুরী (মরণোত্তর), ভাষা ও সাহিত্যে কবি হেলাল হাফিজ, ভাষা ও সাহিত্যে শহীদুল জহির (মরণোত্তর) এবং গবেষণায় মঈদুল হাসান।

৩৫৯ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
জাতীয় নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন