জাতীয়
টানা নবম দিনের মতো শাহবাগে অবস্থান কর্মসূচি পালন করছে ইবতেদায়ী মাদরাসা শিক্ষকরা।
জাতীয়করণের দাবিতে শাহবাগে ইবতেদায়ী মাদরাসা শিক্ষকরা
স্টাফ রিপোর্টার
সোমবার, ২৭ জানুয়ারী, ২০২৫ ৭:২৭ অপরাহ্ন
শেয়ার করুন:
টানা নবম দিনের মতো শাহবাগে অবস্থান কর্মসূচি পালন করছে ইবতেদায়ী মাদরাসা শিক্ষকরা।
স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসাকে জাতীয়করণের দাবিতে এই কর্মসূচি পালন করে আসছে মাদরাসা শিক্ষকরা।
সোমবার (২৭ জানুয়ারি) সকাল থেকে শাহবাগের চারুকলা অনুষদের সামনের সড়কে অবস্থান নেন শিক্ষকরা। এ সময় তারা, গতকাল ২৬ জানুয়ারি পুলিশি হামলার তীব্র নিন্দা জানিয়ে হামলাকারীদের চিহ্নিত করে শাস্তির দাবি জানান তারা।
ইবতেদায়ী শিক্ষকদের প্রতি চরম বৈষম্য করা হচ্ছে দাবি করে বক্তারা বলেন, এই দেশে বৈষম্যের ঠাঁই হবে না। ৪০ বছর ধরে মাদরাসা শিক্ষকরা বিনা বেতনে শিক্ষকতা পেশায় মানবেতর জীবনযাপন করছে। স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা প্রাথমিক বিদ্যালয়ের মতো জাতীয়করণের ঘোষণা না দেয়া পর্যন্ত লাগাতার অবস্থান ধর্মঘটসহ বিভিন্ন কর্মসূচি পালনের ঘোষণাও দেন আন্দোলনকারীরা।
৩৮৪ বার পড়া হয়েছে
শেয়ার করুন:
মন্তব্য
(0)
আলোচিত খবর
এলাকার খবর