সর্বশেষ

সারাদেশ

শাহজাদপুরে পুলিশের কাছ থেকে আ.লীগ নেতা মিরুকে ছিনিয়ে নিল গ্রামবাসী

স্বপন মির্জা, সিরাজগঞ্জ
স্বপন মির্জা, সিরাজগঞ্জ

শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬ ৬:৪০ পূর্বাহ্ন

শেয়ার করুন:
সিরাজগঞ্জের শাহজাদপুরে নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান হালিমুল হক মিরুকে গ্রেপ্তার করতে গিয়ে গ্রামবাসীর বাধার মুখে পড়েছে পুলিশ। এ সময় পুলিশের ওপর ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। একপর্যায়ে পুলিশ সদস্যরা পিছু হটতে বাধ্য হন। তবে ঘটনাস্থলে গিয়েও মিরুকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার নলুয়া গ্রামে এ ঘটনা ঘটেছে। শুক্রবার (২৭ নভেম্বর) বিকেল ৫টার দিকে হালিমুল হক মিরু বাড়িতে অবস্থান করছেন—এমন তথ্যের ভিত্তিতে তাঁকে গ্রেপ্তারের জন্য অভিযান চালায় পুলিশ।

স্থানীয় সূত্রে জানা যায়, পুলিশ মিরুকে গ্রেপ্তার করতে এসেছে—এমন খবর ছড়িয়ে পড়লে গ্রামের বিভিন্ন বয়সী নারী-পুরুষ একত্র হন। একপর্যায়ে কয়েক শ গ্রামবাসী লাঠিসোঁটা নিয়ে সেখানে জড়ো হয়ে পুলিশের পথ আটকে দেন। এ সময় পুলিশের দিকে ইটপাটকেল নিক্ষেপ করা হলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। পরে পুলিশ সদস্যরা সেখান থেকে পিছু হটেন।

এ বিষয়ে হালিমুল হক মিরুর ছোট ভাই হাবিবুল হক পিন্টু বলেন, তাঁর ভাই বাড়িতে অবস্থানকালে পুলিশ তাঁকে গ্রেপ্তার করতে আসে। তখন গ্রামের সর্বস্তরের মানুষ তাঁদের পাশে দাঁড়িয়ে পুলিশকে বাধা দেন। পরে পুলিশ ঘটনাস্থল ছেড়ে চলে যায়।

শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম বলেন, আসামি মিরুকে গ্রেপ্তার করতে গেলে গ্রামবাসীর সঙ্গে পুলিশের বিরোধ সৃষ্টি হয়। খবর পেয়ে তিনি নিজেই ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করেন। তবে সেখানে গিয়ে মিরুকে পাওয়া যায়নি।

১০৭ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০