সর্বশেষ

সারাদেশ

হালুয়াঘাটে বাংলাদেশ-ভারত সীমান্ত পরিদর্শন করলেন প্রিন্স

আওলাদ হোসেন রুবেল, ময়মনসিংহ
আওলাদ হোসেন রুবেল, ময়মনসিংহ

শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬ ১:২৮ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার বাংলাদেশ-ভারত সীমান্ত এলাকা পরিদর্শন করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স। এ সময় তিনি সীমান্তে দায়িত্ব পালনরত বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যদের সঙ্গে কথা বলেন এবং সার্বিক পরিস্থিতির খোঁজখবর নেন।

শুক্রবার (২৭ নভেম্বর) রাতে হালুয়াঘাট উপজেলার গাজীরভিটা ইউনিয়নের ডাকিয়াপাড়া সীমান্ত এলাকা পরিদর্শন করেন সৈয়দ এমরান সালেহ প্রিন্স।

এ সময় তাঁর সঙ্গে হালুয়াঘাট উপজেলা ও গাজীরভিটা ইউনিয়ন বিএনপি এবং দলটির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সীমান্ত পরিদর্শনকালে বিজিবির টহলরত সদস্যদের সঙ্গে কথা বলেন এমরান সালেহ প্রিন্স। তিনি সীমান্তের সার্বিক পরিস্থিতি সম্পর্কে জানতে চান এবং সাহস ও ধৈর্যের সঙ্গে যেকোনো পরিস্থিতি মোকাবিলায় বিজিবি সদস্যদের প্রতি আহ্বান জানান।

এ সময় তিনি বলেন, জনগণ যেকোনো ধরনের অবৈধ পুশইন ও অনৈতিক কর্মকাণ্ড মোকাবিলায় বিজিবি সদস্যদের সর্বাত্মক সহযোগিতা করবে।

পরে তিনি স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলেন এবং তাঁদের কাছ থেকে সীমান্ত পরিস্থিতির বিষয়ে বিস্তারিত খোঁজখবর নেন। একই সঙ্গে সীমান্তের নিরাপত্তা ও শান্তি-শৃঙ্খলা রক্ষায় দায়িত্ব পালনরত বিজিবি সদস্যদের সহযোগিতা ও সমর্থন দেওয়ার জন্য স্থানীয় জনসাধারণ এবং দলীয় নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান।

সীমান্ত পরিদর্শনের সময় উপস্থিত ছিলেন হালুয়াঘাট উপজেলা বিএনপির আহ্বায়ক আসলাম মিয়া বাবুল, সদস্যসচিব আবু হাসনাত বদরুল কবির, গাজীরভিটা ইউনিয়ন বিএনপির আহ্বায়ক রফিকুল ইসলাম, সদস্যসচিব সুরুজ্জামান সাগর, যুবদল নেতা তরিকুল ইসলাম চঞ্চল, আসাদুজ্জামান আসিফ, উপজেলা কৃষক দলের সভাপতি আনোয়ার হোসেন, পৌর ছাত্রদলের আহ্বায়ক নূরে আলম জনি, সদস্যসচিব তাজবীর হোসেন অন্তর, যুবদল নেতা ইমরান জাহিন সুমন ও আব্দুল মালেক সোহানসহ স্থানীয় নেতাকর্মীরা।

১১৭ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০