সর্বশেষ

সারাদেশ

তারেক রহমানের কুষ্টিয়া আগমন ঘিরে কুমারখালীতে শেখ সাদীর নেতৃত্বে বিএনপির প্রস্ততিমূলক সভা ও র‍্যালি

স্টাফ রিপোর্টার, কুষ্টিয়া
স্টাফ রিপোর্টার, কুষ্টিয়া

শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬ ৫:১২ পূর্বাহ্ন

শেয়ার করুন:
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের আগামী ২ ডিসেম্বর কুষ্টিয়া আগমন উপলক্ষে কুমারখালী উপজেলায় ব্যাপক প্রস্তুতি শুরু হয়েছে। এ উপলক্ষে কুমারখালী উপজেলা বিএনপি, পৌর বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনসমূহের উদ্যোগে প্রস্তুতিমূলক সভা ও র‍্যালি অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার অনুষ্ঠিত এ প্রস্ততিমূলক সভা ও র‍্যালিতে নেতৃত্ব দেন কুষ্টিয়া জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক, কুষ্টিয়া জেলা সমিতি ঢাকার সভাপতি এবং এশিউর গ্রুপের চেয়ারম্যান শেখ সাদী। এ সময় উপজেলা ও পৌর বিএনপির নেতাকর্মীসহ দলের বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

সভায় আগামী ২ ডিসেম্বর প্রধানমন্ত্রী তারেক রহমানের কুষ্টিয়া সফরকে কেন্দ্র করে দলীয় সাংগঠনিক প্রস্তুতি, নেতাকর্মীদের অংশগ্রহণ, জনসমাগম ব্যবস্থাপনা, শৃঙ্খলা বজায় রাখা এবং সার্বিক কর্মসূচি সুষ্ঠুভাবে বাস্তবায়নের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।

শেখ সাদী নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময়কালে প্রধানমন্ত্রীর কুষ্টিয়া আগমন উপলক্ষে প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ এবং সমন্বিতভাবে দায়িত্ব পালনের বিষয়টি গুরুত্বের সঙ্গে তুলে ধরেন। পাশাপাশি কর্মসূচি সফল করতে উপজেলা, পৌরসভা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীদের মধ্যে সমন্বয় ও সাংগঠনিক যোগাযোগ জোরদারের ওপর গুরুত্বারোপ করেন।

প্রস্তুতিমূলক সভা শেষে শুক্রবার সন্ধ্যায় কুমারখালীর প্রধান সড়কে আয়োজিত র‍্যালিতে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা শেখ সাদীর নেতৃত্বে অংশ নেন। র‍্যালির মধ্য দিয়ে প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে স্থানীয় পর্যায়ে দলীয় প্রস্তুতির বিষয়টি আরও দৃশ্যমান হয়ে ওঠে।

উল্লেখ্য, তারেক রহমানের কুষ্টিয়া সফরকে ঘিরে জেলা ও উপজেলা পর্যায়ে বিএনপির নেতাকর্মীদের মধ্যে প্রস্তুতি ও কর্মসূচি বাস্তবায়নের তৎপরতা চলছে। প্রধানমন্ত্রীর এ সফরকে কেন্দ্র করে কুষ্টিয়া জেলাজুড়ে স্বাগত জানানোর প্রস্তুতিও নেওয়া হচ্ছে।

১৪৮ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০