সর্বশেষ

সারাদেশ

সিলেটে স্বেচ্ছাসেবক লীগ নেতা পান্না গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার, সিলেট
স্টাফ রিপোর্টার, সিলেট

শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬ ১:৪৫ পূর্বাহ্ন

শেয়ার করুন:
সিলেটে নিষিদ্ধ ঘোষিত সংগঠন স্বেচ্ছাসেবক লীগের জেলা কমিটির সহসভাপতি সুফিয়ান আহমেদ পান্নাকে (৪৯) গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) রাত ১১টার দিকে নগরের সোবহানীঘাট এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।

কোতোয়ালী মডেল থানা-পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাতে সোবহানীঘাট এলাকায় অভিযান পরিচালনা করে সুফিয়ান আহমেদ পান্নাকে গ্রেপ্তার করা হয়। তিনি নিষিদ্ধ ঘোষিত সিলেট জেলা স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি।

পুলিশের তথ্য অনুযায়ী, সন্ত্রাসবিরোধী আইন, ২০০৯ (সংশোধনী-২০১৩)-এর ৯(৩), ১০, ১১, ১২ ও ১৩ ধারায় কোতোয়ালী মডেল থানায় দায়ের করা একটি মামলার তদন্তে তিনি সন্দিগ্ধ আসামি। মামলাটির এফআইআর নম্বর ১৫ এবং জিআর নম্বর ৫৩৪। উভয়টির তারিখ ৬ নভেম্বর ২০২৬।

গ্রেপ্তার হওয়া সুফিয়ান আহমেদ পান্না সিলেটের গোয়াইনঘাট উপজেলার সুলতানপুর সরকার বাড়ির মৃত আশ্রাফ আলী সরকারের ছেলে। তাঁর মায়ের নাম রাশিদা বেগম। তিনি বর্তমানে নগরের সোবহানীঘাট এলাকার ২৭ নম্বর মৌবন আবাসিক এলাকায় বসবাস করতেন।

এদিকে পুলিশের অপরাধ তথ্যভান্ডার পর্যালোচনা করে তাঁর বিরুদ্ধে কোতোয়ালী মডেল থানায় দণ্ডবিধির দুটি এবং দ্রুত বিচার আইনের একটি মামলায় এজাহারভুক্ত আসামি হিসেবে তথ্য পাওয়া গেছে।

গ্রেপ্তারের পর তাঁকে আদালতে সোপর্দ করেছে পুলিশ।

১১৭ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০