সর্বশেষ

সারাদেশ

গজারিয়ায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প

নুরুন্নবী মুন্না, মুন্সীগঞ্জ
নুরুন্নবী মুন্না, মুন্সীগঞ্জ

শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬ ১:৩৪ পূর্বাহ্ন

শেয়ার করুন:
মুন্সীগঞ্জের গজারিয়ায় অসচ্ছল ও চিকিৎসাসেবাবঞ্চিত মানুষের জন্য বিনা মূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। ক্যাম্পে চোখ পরীক্ষা, চিকিৎসকের পরামর্শ ও ওষুধ পেয়েছেন হাজারো মানুষ। এ ছাড়া ছানিজনিত সমস্যায় আক্রান্ত ৫০০ শতাধিক রোগীকে অস্ত্রোপচারের জন্য প্রাথমিকভাবে নির্বাচন করা হয়েছে। তাঁদের অস্ত্রোপচার ও যাতায়াতের ব্যয়ও বহন করবে আয়োজক সংগঠন।

দরিদ্র ও অসচ্ছল মানুষের চোখের চিকিৎসাসেবা নিশ্চিত করতে মুন্সীগঞ্জের গজারিয়ায় বিনা মূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পের আয়োজন করা হয়েছে। স্থানীয় সামাজিক সংগঠন ‘মেঠোপথে গজারিয়া’৮৯ ফাউন্ডেশনের উদ্যোগে এবং সৌদি আরবভিত্তিক আল-বাসার ইন্টারন্যাশনাল ফাউন্ডেশনের সহযোগিতায় চতুর্থবারের মতো এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

শুক্রবার (২৭ নভেম্বর) সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত গজারিয়া সরকারি পাইলট হাইস্কুল মাঠে এ ক্যাম্প চলে। এতে উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও প্রত্যন্ত এলাকা থেকে নারী-পুরুষসহ কয়েক হাজার মানুষ চিকিৎসাসেবা নিতে আসেন। তাঁদের মধ্যে বয়স্ক রোগীর সংখ্যা ছিল উল্লেখযোগ্য।

ক্যাম্পে রোগীদের চোখ পরীক্ষা, চিকিৎসকের পরামর্শ ও বিনা মূল্যে প্রয়োজনীয় ওষুধ দেওয়া হয়। পরীক্ষা শেষে ছানিজনিত সমস্যায় আক্রান্ত রোগীদের মধ্য থেকে ৫০০ শতাধিক ব্যক্তিকে অস্ত্রোপচারের জন্য প্রাথমিকভাবে নির্বাচন করা হয়েছে।

চিকিৎসাসেবা দেন আল-বাসার ইন্টারন্যাশনাল ফাউন্ডেশনের কান্ট্রি ডিরেক্টর ডা. আহমেদ তাহের হামিদ আলী, টিম লিডার ডা. সালমান আহমেদসহ ১২ সদস্যের একটি চিকিৎসক দল। তাঁরা রোগীদের চোখ পরীক্ষা করে প্রয়োজনীয় চিকিৎসা ও পরবর্তী করণীয় সম্পর্কে পরামর্শ দেন।

আয়োজক সূত্রে জানা গেছে, প্রাথমিকভাবে নির্বাচিত ছানিজনিত সমস্যায় আক্রান্ত রোগীদের ঢাকার কাকরাইলের মক্কা চক্ষু হাসপাতালে নেওয়া হবে। সেখানে তাঁদের ছানি অস্ত্রোপচার ও চোখে লেন্স সংযোজনের যাবতীয় ব্যয় বহন করা হবে। পাশাপাশি গজারিয়া থেকে ঢাকায় যাতায়াতের খরচও দেবে আয়োজক সংগঠন।

কর্মসূচি বাস্তবায়নে চক্ষু ক্যাম্প সহযোগিতা উপকমিটির আহ্বায়ক সরকার নাহিদুর রহমান জুয়েল ও সদস্যসচিব মো. আনিসুজ্জামান রুমি সমন্বয়ের দায়িত্ব পালন করেন। এ সময় ‘মেঠোপথে গজারিয়া’৮৯ ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক মো. রেজাউল করিমসহ সংগঠনের অন্যান্য সদস্য ও স্বেচ্ছাসেবীরা উপস্থিত ছিলেন।

আয়োজকদের ভাষ্য, আর্থিক সংকটের কারণে গজারিয়ার অনেক দরিদ্র ও বয়স্ক মানুষ দীর্ঘদিন ধরে চোখের ছানিজনিত সমস্যায় ভুগলেও অস্ত্রোপচার করাতে পারেন না। চিকিৎসার খরচের পাশাপাশি দূরের হাসপাতালে যাতায়াতের ব্যয়ও তাঁদের জন্য বড় বাধা। এ বিষয়টি বিবেচনায় নিয়ে এবার রোগীদের প্রাথমিক চিকিৎসার পাশাপাশি অস্ত্রোপচার ও যাতায়াতের খরচ বহনের উদ্যোগ নেওয়া হয়েছে।

চিকিৎসাসংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, চোখের ছানি সময়মতো শনাক্ত করা গেলে অস্ত্রোপচারের মাধ্যমে এর চিকিৎসা সম্ভব। এ ধরনের উদ্যোগের ফলে প্রত্যন্ত এলাকার অসচ্ছল মানুষ সহজে চোখের চিকিৎসা পাওয়ার সুযোগ পাচ্ছেন।

টানা চতুর্থবারের মতো এ কর্মসূচি আয়োজনের মধ্য দিয়ে ‘মেঠোপথে গজারিয়া’৮৯ ফাউন্ডেশন স্থানীয় পর্যায়ে স্বেচ্ছাসেবামূলক স্বাস্থ্যসেবা কার্যক্রম অব্যাহত রেখেছে।

১১৮ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০