সর্বশেষ

সারাদেশ

খুলনায় আবারও হামলা

চাঁদা না পেয়ে চয়নিকা ফার্মেসির মালিকের ছেলেকে গুলি

দিলীপ বর্মন, খুলনা
দিলীপ বর্মন, খুলনা

শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬ ২:১১ পূর্বাহ্ন

শেয়ার করুন:
খুলনায় ২০ লাখ টাকা চাঁদা না পেয়ে চয়নিকা ফার্মেসির মালিকের ছেলে জারিফকে (৩৩) গুলি করেছে দুর্বৃত্তরা। শুক্রবার (২৭ নভেম্বর) সন্ধ্যায় নগরীর টুটপাড়া সেন্ট্রাল রোডে অবস্থিত ফার্মেসিতে এ ঘটনা ঘটে। গুলিতে তাঁর পা আহত হয়েছে। পরে তাঁকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার সন্ধ্যায় তিনজন অস্ত্রধারী ব্যক্তি চয়নিকা ফার্মেসিতে প্রবেশ করে ক্রেতাদের সরিয়ে দেন। এরপর ফার্মেসির মালিকের ছেলে জারিফকে লক্ষ্য করে গুলি ছোড়েন তাঁরা। এতে তাঁর পায়ে গুলি লাগে। গুলি করার পর দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন হামলাকারীরা। পরে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।

জারিফের বাবা দৌলতুজ্জামান। ফার্মেসিসংলগ্ন বাড়িতেই তাঁদের বসবাস।

স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে চয়নিকা ফার্মেসির মালিকের কাছে ২০ লাখ টাকা চাঁদা দাবি করে আসছিল একটি সন্ত্রাসী গোষ্ঠী। চাঁদা না দেওয়ায় বিভিন্ন সময় তাঁকে হুমকি দেওয়া হয়। একপর্যায়ে নিরাপত্তাহীনতার কারণে গত ২৮ অক্টোবর বুধবার রাত ৯টার দিকে দুই যুগের বেশি সময়ের পুরোনো ফার্মেসিটি বন্ধ করে দিতে বাধ্য হন মালিক।

টানা ১৬ দিন বন্ধ থাকার পর গত ১৪ নভেম্বর সন্ধ্যায় পুলিশের সহায়তায় ফার্মেসিটি আবার চালু করা হয়। এ সময় নিরাপত্তার জন্য সেখানে পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছিল। ফার্মেসিটি বন্ধ থাকায় এলাকার ওষুধ কিনতে আসা মানুষকেও ভোগান্তিতে পড়তে হয়েছিল।

তবে পুলিশের সহায়তায় প্রতিষ্ঠানটি পুনরায় চালু হওয়ার ১৪ দিনের মাথায় সেখানে গুলির ঘটনা ঘটল। ঘটনার পর সদর থানা-পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করে। গোয়েন্দা সংস্থার সদস্যরাও সেখানে উপস্থিত হন।

খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (তদন্ত) দায়িত্বে থাকা মিজানুর রহমান জানান, গুলিতে ফার্মেসির মালিকের ছেলে আহত হয়েছেন। তাঁকে হাসপাতালে পাঠানো হয়েছে। কারা এ ঘটনা ঘটিয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে। জড়িত ব্যক্তিদের শনাক্তের চেষ্টা চলছে।

খুলনা মহানগর পুলিশের সদর জোনের সহকারী পুলিশ কমিশনার শফিকুর রহমান বলেন, খবর পেয়ে তিনি হাসপাতালে গিয়ে গুলিবিদ্ধ জারিফের সঙ্গে কথা বলেছেন। হামলাকারীদের শনাক্তের চেষ্টা চলছে।

এদিকে গত চার দিনে খুলনা মহানগর পুলিশের আওতাধীন এলাকায় অন্তত ১২টি গুলির ঘটনা ঘটেছে। এসব ঘটনায় একজন নিহত হয়েছেন। এর মধ্যে সর্বশেষ প্রকাশ্যে গুলি চালিয়ে ফার্মেসির মালিকের ছেলেকে আহত করার ঘটনা ঘটল।

১৩৫ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০