সর্বশেষ

সারাদেশ

জমির আইল নিয়ে বিরোধ, ভাইয়ের আঘাতে ভাইয়ের মৃত্যু

স্টাফ রিপোর্টার, জয়পুরহাট
স্টাফ রিপোর্টার, জয়পুরহাট

শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬ ১১:১৮ অপরাহ্ন

শেয়ার করুন:
জয়পুরহাটের পাঁচবিবিতে জমির আইল কাটা নিয়ে বিরোধের জেরে ছোট ভাইয়ের কোদালের আঘাতে বড় ভাই দেলোয়ার হোসেন (৬৭) নিহত হয়েছেন। শুক্রবার (২৭ নভেম্বর) সকালে উপজেলার কোতোয়ালিবাগ গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় অভিযুক্ত ছোট ভাই নবীনুর রহমানকে (৫৫) আটক করেছে পুলিশ।

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলায় জমির সীমানার আইল কাটা নিয়ে বিরোধের জেরে ছোট ভাইয়ের কোদালের আঘাতে বড় ভাই নিহত হয়েছেন। শুক্রবার সকালে উপজেলার কোতোয়ালিবাগ গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত দেলোয়ার হোসেন (৬৭) এবং অভিযুক্ত নবীনুর রহমান (৫৫) ওই গ্রামের মৃত জামতুল্লার ছেলে। তাঁরা আপন দুই ভাই।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বাবার সম্পত্তি নিয়ে দুই ভাইয়ের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। শুক্রবার সকালে দেলোয়ার হোসেন তাঁর ছোট ভাই নবীনুর রহমানের জমির মাটি কেটে আইল বাঁধছিলেন। এ সময় নবীনুর ঘটনাস্থলে এসে তাঁকে আইল কাটতে বাধা দেন। এ নিয়ে দুই ভাইয়ের মধ্যে বাগ্‌বিতণ্ডা শুরু হয়।

একপর্যায়ে ক্ষিপ্ত হয়ে নবীনুর কোদাল দিয়ে বড় ভাই দেলোয়ারের ঘাড়ে আঘাত করেন। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

ঘটনার পর স্থানীয় লোকজন ধাওয়া করে নবীনুর রহমানকে আটক করেন। পরে তাঁকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়। পুলিশ ঘটনাস্থল থেকে দেলোয়ার হোসেনের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠায়।

পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তামবিরুল ইসলাম বলেন, জমির আইল কাটা নিয়ে বিরোধের জেরে ছোট ভাইয়ের কোদালের আঘাতে বড় ভাই নিহত হয়েছেন। এ ঘটনায় ছোট ভাইকে গ্রেপ্তার করা হয়েছে। ঘটনাস্থল থেকে একটি কোদাল ও হাঁসুয়া জব্দ করা হয়েছে। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে হত্যা মামলা দায়ের করা হয়েছে।

১১৩ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০