পাঁচবিবি
জয়পুরহাটে যাত্রী সেজে অটোভ্যান চালককে হত্যা: মূল আসামিসহ গ্রেপ্তার ৪
জয়পুরহাটে যাত্রী সেজে অটোভ্যান চালক শাখাওয়াত হোসেনকে হত্যার ঘটনায় মূল পরিকল্পনাকারীসহ চারজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। ছিনতাই করা অটোভ্যান ও হত্যাকাণ্ডে ব্যবহৃত অস্ত্র উদ্ধারের পাশাপাশি আসামিদের জেলা কারাগারে পাঠানো হয়েছে।
জয়পুরহাটের পাঁচবিবি সীমান্তে বৃদ্ধকে বিএসএফের ‘পুশইন’ অভিযোগ
জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার হাটখোলা সীমান্তে প্রায় ৭৫ বছর বয়সী এক বৃদ্ধকে বাংলাদেশে ‘পুশইন’ করার চেষ্টা করেছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে স্থানীয়দের সহায়তায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) তাঁকে আবার ভারতীয় ভূখণ্ডে ফেরত পাঠিয়েছে বলে জানা গেছে।
পাঁচবিবিতে পুকুরে গোসল করতে নেমে দুই সহোদরের মর্মান্তিক মৃত্যু
জয়পুরহাটের পাঁচবিবি উপজেলায় পুকুরে ডুবে দুই সহোদর শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (২২ এপ্রিল) বিকেলে উপজেলার মাঝিনা লোহার গ্রামে এ হৃদয়বিদারক ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছেন পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজ মো. রায়হান।
পাঁচবিবিতে যুবদল কর্মীকে কুপিয়ে হত্যা, আহত ১
জয়পুরহাটের পাঁচবিবি উপজেলায় স্থানীয় বিরোধের জেরে ইয়ানুল হোসেন (৩০) নামে এক যুবদল কর্মীকে কুপিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় তার বন্ধু আল আমিন আহত হয়েছেন।