সর্বশেষ

খেলা

ফরিদপুরে ইয়াং টাইগার্স অনূর্ধ্ব-১৮ ক্রিকেট শুরু

আবিদ জামান, ফরিদপুর
আবিদ জামান, ফরিদপুর

বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬ ১১:০০ অপরাহ্ন

শেয়ার করুন:
ফরিদপুর জেলা স্টেডিয়ামে শুরু হয়েছে ইয়াং টাইগার্স অনূর্ধ্ব-১৮ জাতীয় ক্রিকেট প্রতিযোগিতা। বুধবার (২৫ নভেম্বর) সকালে ঢাকা ও মুন্সীগঞ্জ জেলা দলের মধ্যকার ম্যাচ দিয়ে এ প্রতিযোগিতার উদ্বোধন করা হয়।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) আয়োজনে এবং ফরিদপুর জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে। বুধবার সকাল ৯টায় ফরিদপুর জেলা স্টেডিয়ামে উদ্বোধনী ম্যাচ শুরু হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থার সভাপতি মাজহারুল ইসলাম।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সিভিল সার্জন ডা. মাহমুদুল হাসান, এনডিসি দেব কুমার পাল, জেলা ক্রীড়া কর্মকর্তা আল আমিন খন্দকার, টুর্নামেন্ট কমিটির সদস্যসচিব মো. হিয়াউর রহমান, মতিউর রহমান মোকসেদ, ঢাকা বিভাগের ক্রিকেট কোচ মোখলেসুর রহমান বাবলু, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক তানভীর চৌধুরী রুবেল এবং ক্রীড়া সংগঠক মাসুদুর রহমান চুন্নুসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

উদ্বোধনী ম্যাচে টসের পর প্রথমে ব্যাট করতে নামে মুন্সীগঞ্জ জেলা দল। তারা ৪৪ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৫৫ রান সংগ্রহ করে। প্রতিবেদন লেখা পর্যন্ত ঢাকা ও মুন্সীগঞ্জ জেলা দলের মধ্যকার ম্যাচটি চলছিল।

১১৬ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
খেলা নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০